; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

সন্তানরা মারামারিতে ব্যস্ত,মা আইসিইউতে

Shongrami Bangla
6:25 pm, April 10, 2023

মা হাসপাতালের আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। মায়ের চিকিৎসার তদারকি করায় আইসিইউ থেকে ধরে এনে বড় দুই ভাই মিলে মারধর করেছে ছোট ভাই ও তার স্ত্রীকে। সন্তানদের এমন ন্যাক্কারজনক কর্মকান্ড অবশ্য জেনে যেতে পারেনি হতভাগ্য ওই মা। সোমবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় মৃত্যুবরণ করেন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী সেই নারী।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার আইসিইউতে রোববার (৯ এপ্রিল) রাতে মারামারির ওই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। তিনি জানান, মারামারির ঘটনার সূত্র ধরে বৃদ্ধার মৃত্যু হয়নি। তিনি বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরণ করেছেন বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে। তবে ওই পরিবার থেকে পরস্পর বিরোধী দুই ধরণের মৌখিক অভিযোগ আমরা পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে। জানা গেছে, বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোড এলাকার বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন ২০২২ সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর অবসরকালীন ও মুক্তিযোদ্ধা ভাতা পেতেন তার স্ত্রী জাহানারা বেগম (৭০)। জাহানারা বেগম ছোট ছেলে তানজিল হোসেনর সাথে থাকতেন। অবসরকালীন ও মুক্তিযোদ্ধার ভাতা সমানভাগে ভাগ করে দেওয়ার জন্য অনেকদিন আগে থেকেই চাপ দিচ্ছিলেন। এ নিয়ে গত বছরের মাঝামাঝি সময়ে তানজিল হোসেন ও তার মাকে মারধর করে বড় দুই ছেলে মারুফ হোসেন রিপন ও শাখাওয়াত হোসেন সুমন। তানজিল হোসেন বলেন, ওই ঘটনায় আমার মা বাদী হয়ে থানায় মামলা করলে শাখাওয়াত হোসেন সুমনকে গ্রেফতার করে পুলিশ। বিভিন্ন সময়ে তারা এভাবে আমাদের ওপর হয়রানি চালাতো। ৫ এপ্রিল মা অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করাই। ৯ এপ্রিল বড় দুই ভাই মারুফ হোসেন শিপন, শাখাওয়াত হোসেন সুমন, তাদের স্ত্রী ও সহযোগীদের নিয়ে আইসিইউএর মধ্যে ঢুকে মায়ের চিকিৎসার কাগজপত্র ছিনিয়ে নিয়ে যাচ্ছিল। আমি নিষেধ করলে আমাকে ও আমার স্ত্রীকে ধরে এনে আইসিইউএর সামনে ফেলে মারধর করেন। তিনি জানান, আসরের নামাজের পর জানাজা শেষে মুসলিম গোরস্থানে মায়ের দাফন সম্পন্ন করা হয়েছে। তবে অভিযুক্ত অপর দুই ভাইকে সোমবার (১০ এপ্রিল) দুপুরে বাসায় পাওয়া না যাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে স্থানীয় ও প্রতিবেশীরা জানিয়েছেন, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের দুটি বিয়ে ছিল। তার মৃত্যুর পরে দুই পক্ষের সন্তানরা সম্পত্তির ভা-বাটোয়ারা নিয়ে প্রায়শই বিরোধে জড়িয়ে মারামারিতে লিপ্ত হন। আইসিইউতে দায়িত্বরত নার্সরা জানিয়েছেন, অন্যান্য রোগীর স্বজন ও হাসপাতালের স্টাফরা মারামারি থামিয়েছেন। বিষয়টি পুলিশকেও জানানো হয়। তাছাড়া আইসিইউতে থাকা ওই রোগী আজ (সোমবার) সকালে মারা গেছেন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ এইচএম সাইফুল ইসলাম বলেছেন, রোববার রাতে আইসিইউর সামনে রোগীর স্বজনরা নিজেরা মারামারি করেছে বলে শুনেছি। অসুস্থ রোগী মারা গেছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে