; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

আবাসিক হোটেল থেক যুবকের মরদেহ ‍উদ্ধার কুয়াকাটায়

Shongrami Bangla
8:32 am, April 24, 2023

পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে রিপন (২৯) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে হোটেল সোনার বাংলার ১০৫ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রিপন ঢাকার আশুলিয়ার চৌগাছা এলাকার মাধব চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন গার্মেন্টসকর্মী। হোটেল সূত্রে জানা যায়, ২০ এপ্রিল স্বামী-স্ত্রী পরিচয়ে রিপন (২৯) ও নুপুর বিশ্বাস নামের দুজন পর্যটক হোটেল সোনার বাংলার ওই কক্ষে ওঠেন। আজ সকাল ১০টার দিকে নুপুরের ডাক চিৎকারে হোটেলে থাকা লোকজন এসে দেখেন রিপনের মরদেহ পড়ে আছে। পরে তারা পুলিশে খবর দেন। রিপনের দ্বিতীয় স্ত্রী পরিচয় দেওয়া নুপুর বিশ্বাস বলেন, ‘বৃহস্পতিবার আমরা কুয়াকাটায় বেড়াতে আসি। তিন দিন কুয়াকাটার সবজায়গায় ঘোরাঘুরি করি। শুক্রবার থেকেই রিপন তার পরিবার ও প্রথম স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া করে। প্রথম স্ত্রী তার বিরুদ্ধে মামলাও করবে বলে জানায়। ওইদিন রাতে দুজন ঘুমিয়ে পড়ি। সকালে উঠে রিপনকে ওড়না পেঁচানো অবস্থায় জানালার সঙ্গে ঝুলে থাকতে দেখি। পরে ফাঁস খুলে নিচে নামিয়ে আনি।’

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ জাগো নিউজকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই পর্যটকদের মরদেহ পড়ে থাকতে দেখি। তার স্ত্রীও ওই রুমে অবস্থান করছিলেন। স্ত্রী পরিচয় দেওয়া ওই নারীকে আপাতত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে