; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  হামলার হুমকি ইরানের ট্রাম্পের পিক্যাক্স মাউন্টেনে   আবারও বন্ধের ঘোষণা ইরানের হরমুজ প্রণালি   আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।   প্রশাসনের মামলার আশ্বাসে ফিরলেন সাংবাদিকরা,সাংবাদিকদের ওপর হামলা   পরিদর্শনে বিমানমন্ত্রী ট্রলি বাড়ানোর নির্দেশ শাহজালাল বিমানবন্দর   কেউ কেউ গুজব রটাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে:প্রধানমন্ত্রী   দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেফতার   সেন্ট মার্টিনে উঠছে একের পর এক রিসোর্ট কেয়াবন ও নারকেলগাছ কেটে   ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো

ছোটভাই খোকন সেরনিয়াবাতের দায়িত্ব আবুল হাসানাত আবদুল্লাহ্র কাঁধে

Shongrami Bangla
6:01 am, May 18, 2023

আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন। এ নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের কণিষ্ঠপুত্র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। তাকে নির্বাচিত করতে উচ্চ পদমর্যাদার টিম গঠন করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। আর সেই টিমের লিডার করা হয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্য, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির মন্ত্রী পদমর্যাদার আহ্বায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি এবং নৌকার মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতের বড়ভাই আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহকে।তাকে প্রধান করে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয় টিম লিডার ঘোষণার খবরে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্যতা ফিরেছে। পাশাপাশি নির্বাচন নিয়ে পূর্বের যতো হিসেব নিকাশ তার সবটুকুই পাল্টে গেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে ছোট ভাই আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতকে বিজয়ী করার দায়িত্ব এখন বড় ভাই আবুল হাসানাত আবদুল্লাহর কাঁধে।এদিকে, বুধবার সন্ধ্যারাতে ঘোষণা হওয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় টিমে আবুল হাসানাত আবদুল্লাহ ছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমকে সমন্বয়ক ও বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনকে যুগ্ম-সমন্বয়ক করা হয়েছে।বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত ৯ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় টিমে আরও সদস্য করা হয়েছে- আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান এবং গোলাম কবীর রাব্বানী চিনুকে।

এই তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত টিমের যুগ্ম সমন্বয়ক আফজাল হোসেন।
জানা গেছে, ‘ইতিপূর্বে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন পরিচালনায় কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। সেই কমিটির কোথাও আবুল হাসানাত আবদুল্লার নাম না থাকলেও পরবর্তী নির্বাচন পরিচালনায় গঠন করা উপদেষ্টা কমিটির প্রধান করা হয় তাকে।

আওয়ামী লীগের কয়েকটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ‘নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে ঘিরে একটি পক্ষ দলের মধ্যে বিভাজন সৃষ্টির পায়তারা করছিলেন। যাদের মধ্যে কিছু বিতর্কিত নেতাও রয়েছে। যারা নৌকার প্রার্থীর ওপর ভর করে ক্ষমতা দখলে মরিয়া হয়ে আছেন। এরই মধ্যে তাদের কেউ কেউ বাস টার্মিনাল, শ্রমিক ইউনিয়ন এবং বিএম কলেজ ছাত্র সংসদ ভবন দখল ও নিয়ন্ত্রণে নিয়েছেন।

তবে নতুন করে কোন অঘটন এবং বিতর্ক সৃষ্টির আগেই বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয় টিম ঘোষণা দলের মধ্যে বিভাজনের সৃষ্টিকারীদের পরিকল্পনায় ঘোল ঢেলেছে বলে মনে করছেন দলের নেতা-কর্মীরা। তাদের দাবি কেন্দ্রীয় আওয়ামী লীগের এই সিদ্ধান্ত নির্বাচনকালীন দলের স্থানীয় রাজনীতিতে সমতা ফিরবে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, রাজনীতি, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে