; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

ইকবাল হোসেন তাপস শিল্পকারখানা তৈরিতে মূলধন বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করব

Shongrami Bangla
7:10 am, May 29, 2023

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেছেন, আমি নির্বাচিত হলে উৎপাদনমুখী শহর করে বরিশালের আয় বৃদ্ধি করব। ফলে জনগণের কাছ থেকে ট্যাক্স জোর করে নেওয়ার প্রয়োজন হবে না। নগরীতে শিল্পকারখানা তৈরিতে ব্যবসায়ীরা যাতে মূলধন বিনিয়োগ করে সেই পরিবেশ নিশ্চিত করব। রোববার (২৮ মে) দুপুরে নগরীর রসুলপুর কলোনীতে নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির মেয়র প্রার্থী তাপস আরও বলেন, ‘নগরীর বাসিন্দারা ভবন নির্মাণের ক্ষেত্রে প্ল্যান জটিলতার কারণে তা করতে পারছেন না। আমি নির্বাচিত হলে এই জটিলতা থাকবে না। আমার স্বপ্ন বরিশাল শহর হবে বাংলাদেশের আইটির রাজধানী। এই স্বপ্ন বাস্তবায়নের পরিকল্পনা তৈরি করেছি। ইতিমধ্যে বিদেশি সংস্থার সঙ্গে কথা বলেছি। আমিও একটি বিদেশি সংস্থার বাংলাদেশের পরামর্শক, তারাও আমাকে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। আমি তরুণ-তরুণীদের আইটি শহরে এনে প্রশিক্ষণ দেবো। তারা তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে দেশ-বিদেশে বরিশালের সাফল্যের কথা তুলে ধরবেন।

তাপস বলেন, ‘সাবেক মেয়র শওকত হোসেন হিরনের সময় বাদ দিলে গত ৫০ বছরে সরকারি প্রতিষ্ঠানের নাম ছিনতাই ও দখলবাজি ছাড়া কোনো উন্নয়ন কেউ করেনি বরিশালে। ক্ষমতাসীন দলের মেয়র পদের মনোনয়ন পরিবর্তন হয়েছে ঠিক। কিন্তু দখলবাজির চেহারা পাল্টায়নি। নির্বাচনে কিভাবে জিতবে তা নিশ্চিত হওয়ার আগেই দখল হয়ে গেছে বাস-লঞ্চটার্মিনালসহ অবৈধ আয়ের উৎসগুলো। এই দখলবাজদের হাত থেকে বাঁচতেই লাঙলে ভোট দিতে হবে।

তিনি বলেন, যারা ভোট ডাকাতদের সহযোগিতা করেননি তারা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। আর বলছেন ভোট আমাদের দিতে দেওয়া হোক। আমরা ভোটের রেজাল্ট পাল্টে দেব।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে