; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ফলাফল ১১ মাসেও প্রকাশ হয়নি ববির

Shongrami Bangla
7:25 am, May 29, 2023

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থীদের ৩য় বর্ষের ফলাফল তৈরী হয়নি ১১ মাসেও। ফলে ৪র্থ বর্ষের পরীক্ষা আটকে আছে তাদের। এ নিয়ে বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। একদিকে চাকরির চিন্তা, অন্যদিকে পরিবারের চাপে অস্থির হয়ে পড়েছেন সম্মান শেষ করতে না পারা শিক্ষার্থী। জানা গেছে, শিক্ষার্থীদের তৃতীয় বর্ষের পরীক্ষা শেষ হয়েছে গত বছরের জুলাই মাসে। এখন মে মাসের প্রায় শেষের দিকে। অর্থাৎ ১১ মাস হয়ে গেছে, কিন্তু পরীক্ষার ফলাফল তৈরিই হয় নি।
আলাপকালে এই বিভাগের ৫ জন শিক্ষার্থীর সকলেই সমস্যার কথা জানিয়েছেন মতবাদকে। কিন্তু কেউ ভয়ে নামপ্রকাশ করতে চাচ্ছেন না। শিক্ষার্থীরা জানান, তাদের সাথে পড়–য়া সকলেরই স্নাতক শেষ, কিন্তু তারা আদৌ চতুর্থ বর্ষের পরীক্ষা কবে দিবে সেটাই জানে না। এখনো রেজাল্ট তৈরি হয় নি। এ জন্য পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের গাফলতির অভিযোগ করেন তারা। পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর বলে সেকেন্ড এক্সামিনারের কথা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, বাসা থেকে অসুস্থ বাবা-মা যখন ফোন করে বলে কবে শেষ হবে তোর অনার্স। তোর সাথে বাকিদের অনার্স তো শেষ। তোর কামাই খেয়ে কী মরতে পারবো না! তখন কোনো জবাব দিতে পারি না! পৃথিবীর নিকৃষ্ট সন্তান মনে হয় নিজেকে। তিনি আরো বলেন, সবকিছু দেখে মনে হয় এই বিশ্ববিদ্যালয়ের আমাদেরকে দয়া মায়া করে ভর্তি নিছে। তাই আমাদের সাথে যা ইচ্ছে তাই করছে। সেদিনও এক বন্ধু এই চরম হতাশা থেকে গলায় ফাঁস দিতে গেছে। যদি এমন অঘটন ঘটেই যায় তাহলে এর দায়ভার কে নিবে? বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. হাফিজ আশরাফুল হক বলেন, ‘সেকেন্ড এক্সামিনার খাতা নিয়ে জাপানে চলে যায়। তার সাথে যোগাযোগ করলে তিনি নানা কথা বলেন। পরে আমরা যেখানে খাতা জমা দিয়েছিলাম (পরীক্ষা নিয়ন্ত্রণক দপ্তর) সেখানে যোগাযোগ করলে তিন মাস পর তারা অন্য একজনকে খাতা দেখতে দেয়। আমরা ঐ খাতার রেজাল্ট পেয়েছি। আশাকরি দুই-এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবলিশ করতে পারব।

এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর স.ম. ইমানুল হাকিম বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। আমায় এসএমএস করে বিষয়টি জানালে আমি কোয়ারি করে দেখতাম। ১১ মাসেও রেজাল্ট হয়নি এই বিষয়টি আপনি অবগত না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি যোগদান করেছি ছয় মাস হলো। আমার যোগদানেরও আগের বিষয় এটা।

জীববিজ্ঞান অনুষদের ডিন ড. সুব্রত কুমার দাস বলেন, এটা সম্পর্কে আমি অবগত নাই। আমাকে ঐ বিভাগের সাথে কথা বলতে হবে। তবে রেজাল্ট তৈরিতে ১১ মাস সময়টা কোনো স্বাভাবিক সময়ের মধ্যে পরে না।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিক্ষা, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে