; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

দায় বাহিনীকেই নিতে হবে সিটি নির্বাচনে আইন শৃঙ্খলার ব্যত্যয় ঘটলে -সিইসি

Shongrami Bangla
7:32 am, May 29, 2023

বরিশাল সিটি নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যত্যয় ঘটলে তার দায় আইন শৃঙ্খলা বাহিনীকেই নিতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। পক্ষপাতিত্বহীন নির্বাচন উপহার দিতে তার কমিশন বদ্ধপরিকর বলেও জানিয়েছেন সিইসি। রোববার বিকেলে নগরীর সার্কিট হাউজের সভাকক্ষে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা হচ্ছে নির্বাচনটা সুষ্ঠু হতে হবে, আইন-শৃঙ্খলা বজায় থাকতে হবে। ওনারা যদি চ্যালেঞ্জ ফেজ করে থাকেন তাহলে সেটা ওনাদের ব্যাপার। কিন্তু আমরা সেটা ট্রলারেট করবো না। কোন চ্যালেঞ্জ আসলে সেটা আপনাদের মোকাবিলা করতে হবে, আইন-শৃঙ্খলার কোন ব্যত্যয় ঘটলে সেটার দ্বায়-দায়িত্ব ওনাদের নিতে হবে। আমাদের বিশ্বাস আছে ওনাদের সেই প্রফেসনালে ক্যাপাসিটি আছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, আমাদের নির্বাচন কমিশনের যে ম্যানডেট এবং আমাদের লক্ষ্য-উদ্দেশ্য খুব ছোট। সেটা হলো যেকোন নির্বাচনে ভোটাররা ভোটদিতে আসবে নির্ভয়ে এবং তারা ভোটকেন্দ্রে প্রবেশ করে অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। তারা কাকে ভোট দিবেন, কে জিতলো, কে হারলো সেটা আমাদের বিষয় নয়। কিন্তু ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার যে দায়িত্ব সেটা পালনে আমরা সচেষ্ট। আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এ সময় তিনি আরও বলেন, আমরা ভালো নির্বাচন করেছি মুখে বললাম সেটা অনেকেই বিশ্বাস করবে না। নির্বাচনটা ভালো হলো কি হলো না সেটার একটি স্বচ্ছতা বা গ্রহনযোগ্যতা থাকতে হবে। এজন্য মিডিয়া ছবি তুলবে, দেখাবে, তারা তথ্য সংগ্রহ করবে, সম্প্রচার করবে। এতে জনগন মিডিয়ার মাধ্যমেই জানবে নির্বাচনটা কতটা অবাধ, নিরপেক্ষ হয়েছে। আমরা প্রশাসনের সাথে আলোচনা করেছি, নির্বাচন কমিশনের তরফ থেকে যে নির্দেশনাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। নির্বাচনের সময় আগামী কয়েকটা দিন আইন-শৃঙ্খলা রক্ষা করতে হবে, নির্বাচনী আচরণবিধি প্রয়োগ করতে হবে। প্রার্থীদের সেগুলো প্রতিপালন করতে এবং দেখতে হবে সেগুলো প্রতিপালিত হচ্ছে কিনা। না হলে প্রতিপালনে বাধ্য করতে হবে। তিনি বলেন, নির্বাচনের দিন পরিবেশ অনুকুলে রাখতে হবে, যাতে আগামী দিনগুলোতে যে নির্বাচন হবে সেখানে নারী-পুরুষরা অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সিইসি বলেন, কখনোই আমরা আশা করিনা সকলেই একবাক্যে নির্বাচন কমিশনের প্রশংসা করবে। কিন্তু আরোপিত দায়িত্বটা আমরা সততা, নিষ্ঠার সাথে আইনানুগতার সাথে প্রতিপালন করছিনা সেটা আমাদের বিষয়। আমরা বার বার বলেছি পক্ষপাতিত্বের কোন স্কোপ নেই। আমরা সবাইকে খুব জোড়ালো ভাষায় বলেছি নিরপেক্ষতা থেকে কাজ করার বিষয়ে। এ সময় বরিশালের নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোঃ জাহাংগীর আলম, বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাইফুল ইসলাম-বিপিএম, র‌্যাব-৮ অধিনায়ক লে. কর্নেল মাহামুদুল হাসান, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে