; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

২০৪১ সালে উন্নত দেশ গড়া সম্ভব প্রধানমন্ত্রী

Shongrami Bangla
1:04 pm, July 19, 2023

জবাবদিহি থাকলে ২০৪১ সালে উন্নত দেশ গড়া এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করা সম্ভব। এমনটি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৯ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং এপিএ ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০০৯ সালে আমরা সরকার গঠন করার পর থেকে ২০২৩ পর্যন্ত বিভিন্ন সুষ্ঠু পরিকল্পনা ও সুষ্ঠু দিক নির্দেশনা নিয়ে যে কাজ করে গেছি, যারা এই কাজে সহযোগিতা করেছেন এবং বাস্তবায়ন করেছেন, তাদের ধন্যবাদ জানাই। এত অল্প সময়ের মধ্যে আমরা যে দেশের একটা বিশাল পরিবর্তন আনতে পেরেছি, তার জন্য আপনাদেরই অনেক অবদান রয়েছে।

তিনি বলেন, ২০১৫ সাল থেকে যে যাত্রা শুরু করলাম বার্ষিক কর্মসম্পাদন চুক্তির, তার কারণ জবাবদিহি নিশ্চিত করা। সবার সঙ্গে সবার যাতে যোগাযোগ থাকে, সুষ্ঠু পরিকল্পনা অনুযায়ী কাজ হয়, সেই চিন্তা থেকেই কিন্তু আমরা এই পদ্ধতিটা নিয়েছি। আমার কাছে সব সময়ই একটা বিষয় ছিল যে, কত দ্রুত বাংলাদেশের উন্নতিটা করা যেতে পারে। আপনাদের অনেক পরিশ্রম করিয়েছি এতে সন্দেহ নেই। কিন্তু তার ফসলটা তো বাংলাদেশ পাচ্ছে। আপনারাও আজকে বিশ্বে মাথা উঁচু করে চলতে পারছেন।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু বিভিন্ন পরিকল্পনা নিয়ে অতি দ্রুত দেশকে এগিয়ে নিয়ে যান। ১২৬টি দেশের স্বীকৃতি তিনি আদায় করে দিয়ে গিয়েছিলেন। ৭৫ সালে ৯ ভাগ পর্যন্ত আমাদের প্রবৃদ্ধি অর্জিত হয়। কিন্তু এর পরই মিলিটারি ডিকটেটর, প্রত্যক্ষ-পরোক্ষ দেশ শাসন, ভোটের অধিকার হরণ করায় বহু বছর আমাদের জীবন থেকে হারিয়ে গিয়েছিল। প্রথমে ২১ বছর এরপর আরও ৮ বছর বলতে গেলে ২৯টা বছরই বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে, সব সময়ই আমরা চেষ্টা করেছি জনগণের ভাগ্যের পরিবর্তন করতে, নিজেদের ভাগ্যের না। সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি, যে কারণে একটা তাড়া আছে আমাদের। কারণ সময় তো ফুরিয়ে যায়, কিন্তু আমরা কতটুকু এগুতে পারলাম, সেই সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলাই সবচেয়ে বড় কথা। সেই সঙ্গে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা, আজ আমরা বলতে পারি, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার উপযুক্ত বাংলাদেশ গড়ে উঠেছে। সেটা আমরা করতে পেরেছি সুপরিকল্পিত পরিকল্পনা নিয়ে কাজ করতে পেরেছি বলেই।

তিনি আরও বলেন, আমরা সরকার গঠন করে লক্ষ্য স্থির করেছিলাম যে, বাংলাদেশকে ২০২১ সালে একটা ধাপে তুলে নিয়ে আসব। সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়ন করেই কিন্তু আমরা আজ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, যেটা লক্ষ্য স্থির করেছিলাম, সেটা আমরা অর্জন করতে পেরেছি। আমি মনে করি যে, খুব কম দেশই তা করতে পারে, কারণ আমাদের ভৌগোলিক সীমাবদ্ধতা আছে, জনসংখ্যা অনেক বেশি। সেই জনসংখ্যার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা- সব ব্যবস্থা করে উন্নয়নকে গতিতে নিয়ে যাওয়া, এটা কঠিন কাজ। কিন্তু প্রত্যেকেই আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন বলেই আমরা এই অর্জনটা করতে পেরেছি।

সরকারপ্রধান বলেন, যে চুক্তিটা আজ স্বাক্ষর করলাম, তৃণমূল পর্যায় পর্যন্ত যাতে যোগাযোগ থাকে, জবাবদিহিটা থাকে, তাহলে আমরা এখন যে লক্ষ্যটা স্থির করেছি, ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, সেটা করতে পারব। পাশাপাশি জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), সেটা আমরা অর্জন করতে পারব বলে আমি বিশ্বাস করি।

শেখ হাসিনা বলেন, আমাদের এগিয়ে যেতে হবে আরও। আমরা বলেছিলাম দেশটাকে একটা স্তরে উন্নীত করব, সেটা আমরা করতে পেরেছি, এখন আমাদের সামনে এগিয়ে যেতে হবে। উন্নয়নশীল দেশের মর্যাদা বাস্তবায়ন শুরু হবে ২০২৬ সাল থেকে, সেখানে আমাদের কিন্তু আরও কঠোরভাবে পরিশ্রম করতে হবে। সীমিত অর্থ দিয়েই কিন্তু আমরা এগিয়ে যেতে পেরেছি, ইচ্ছে থাকলে করা যায়, কাজ করলে যে ফল পাওয়া যায়, সেটা আমরা প্রমাণ করতে পেরেছি। আমরা যেমন স্মার্ট বাংলাদেশ করতে চেয়েছি, সরকারও তেমনি স্মার্ট সরকার হবে। স্মার্ট জনগোষ্ঠী, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি। দক্ষ জনশক্তি গড়ে তুলে, যাতে চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় আমাদের জনগোষ্ঠী প্রস্তুত থাকে, সেভাবে কাজ করতে হবে। আবার বাংলাদেশকে যেন পিছিয়ে যেতে না হয়, সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জনপ্রশাসন বিভাগের সচিব সত্যজিত কর্মকার প্রমুখ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মাননা ও শুদ্ধাচার পুরস্কার প্রদান করেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে