; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

মেম্বার দম্পতি আটক ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ

Shongrami Bangla
4:51 am, October 14, 2023

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য রাসেল হাওলাদার (৩৫) ও তার স্ত্রীকে ইয়াবা এবং দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৩ অক্টোবর) ভোরে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান। আটক রাসেল বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড উত্তর লামছড়ি এলাকার তোফায়েল হাওলাদারের ছেলে। আর রাসেলের স্ত্রীর নাম শিরিন বেগম (৩০)।

কাউনিয়া থানার ওসি আসাদুজ্জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে লামছড়ি গ্রামে ইউপি সদস্যের ঘরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই হাজার ৪৯০টি ইয়াবা ট্যাবলেটসহ ইউপি সদস্য ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, চায়ের ফ্লাস্ক খুলতেই একের পর এক বের হয়ে আসছে ইয়াবার প্যাকেট। বিশেষভাবে প্যাকেট করা এসব ইয়াবার চালান এনেছেন বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার রাসেল হাওলাদার। জানা গেছে, গত ১২ অক্টোবর দিনগত রাতে নগরীর কাউনিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হলে ৪০টি ইয়াবাসহ এক মাদক কারবারি আটক হন। পরে তিনি জানান আসন্ন দূর্গা পূজাকে কেন্দ্র করে ইয়াবার বড় চালান এনেছেন রাসেল মেম্বার। এরপরই রাসেলের বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। পুলিশ জানায়, ইয়াবা বিক্রির জন্য লোকালয় থেকে বিচ্ছিন্ন এলাকায় থাকতেন রাসেল মেম্বার ও তার পরিবার। পারিবারিকভাবে মাদক ব্যবসা করেন তারা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ–পুলিশ কমিশনার (উত্তর) বি এম আশরাফ উল্যাহ তাহের ব‌লেন, জনপ্রতিনিধি হয়েও মাদকের সঙ্গে জড়িত থাকায় দ্রুত রাসেলের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি পুলিশের। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও হুশিয়ারি দেন পুলিশের এই কর্মকর্তা। অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই গোবিন্দ্র চন্দ্র দাস জানান, অভিযানের সময় ইউপি সদস্য রাসেলের কাছ থেকে ইয়াবাসহ দুইটি বগি দা, দুইটি চায়নিজ কুড়াল, একটি রামদা ও একটি করাত জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে মামলা করবেন। উল্লেখ্য, ইউপি সদস্য রাসেলের বিরুদ্ধে মহানগর পুলিশের কাউনিয়া ও কোতয়ালি মডেল থানায় মাদক আইনে ১৮টিসহ মোট ২৩টি মামলা আছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে