রাত ৪:৫৮ ; শুক্রবার ; ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

বিশেষ অভিযানে গ্রেপ্তার বিএনপির ৬ কর্মী নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে টায়ারে আগুন

Shongrami Bangla
৮:৪৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০২৩

বিএনপির ডাকা তিন দিনের অবরোধে আজ বুধবার দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জে মহাসড়ক ও সড়কে টায়ারে অগ্নিসংযোগ করেছে অবরোধ সমর্থনকারীরা। এতে সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। আজ সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে আগুন দেওয়া টায়ার সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে গতকাল মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে বিএনপির ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা নাশকতার পুরোনো মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় অবরোধ সমর্থনকারীরা সড়কে কয়েকটি টায়ারে অগ্নিসংযোগ করে যানবাহন চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ এসে টায়ারের আগুন নেভায়। আজ অবরোধে মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও স্থানীয় গণপরিবহন চলাচল করতে দেখা গেছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম প্রথম আলোকে বলেন, আজ সকালে অবরোধ সমর্থনকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগের চেষ্টা করেন। পুলিশ গিয়ে আগুন নেভায়। তবে এ ঘটনায় কাউকে পাওয়া যায়নি। তবে গতকাল রাতে বিশেষ অভিযান চালিয়ে বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে সকাল সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় মহাসড়কে দুটি টায়ারে অগ্নিসংযোগ করেন অবরোধ সমর্থনকারীরা। এতে মহাসড়কে যান চলাচলে বাধা তৈরি হয়। টহল পুলিশ গিয়ে মহাসড়ক থেকে টায়ারের আগুন নেভালে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা। প্রথম আলোকে তিনি বলেন, সড়ক থেকে আগুন লাগা টায়ার সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়। তবে রাতে সিদ্ধিরগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপির তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া সকালে শহরের নিতাইগঞ্জ থেকে অবরোধ সমর্থনে মিছিল করেছেন গণসংহতি আন্দোলনের নেতা-কর্মীরা। তাঁরা মিছিল নিয়ে শহরের ২ নম্বর রেলগেট দিয়ে চাষাঢ়া বালুর মাঠ এলাকায় অবস্থান নেন। গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজন প্রথম আলোকে বলেন, নিতাইগঞ্জে তাঁরা পুলিশি বাধার মুখে পড়েছেন। তাঁরা ঝটিকা মিছিল করে চাষাঢ়া বালু মাঠে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ করেন।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান প্রথম আলোকে বলেন, নারায়ণগঞ্জ সদরে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে রাতে বিশেষ অভিযানে বিএনপির এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা প্রথম আলোকে বলেন, অবরোধ সমর্থনে কয়েকটি স্থানে সড়কে টায়ারে অগ্নিসংযোগ করা হয়েছে। দুটি মহাসড়কের নিরাপত্তায় নারায়ণগঞ্জের অংশে পৃথক পৃথক দল কাজ করছে। এ ছাড়া বিজিবি, র‌্যাব ও পুলিশের সমন্বয়ে যৌথ টহল দল নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে