; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

আগুন ও ককটেল বিস্ফোরণ ফেনীতে বিক্ষিপ্ত সহিংসতা ও খাগড়াছড়ি, সীতাকুণ্ড

Shongrami Bangla
12:15 pm, November 8, 2023

তৃতীয় দফা অবরোধের প্রথম দিনে আজ বুধবার খাগড়াছড়ি, সীতাকুণ্ড ও ফেনীতে বিক্ষিপ্ত সহিংসতার ঘটনা ঘটেছে। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি কার্গো ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সীতাকুণ্ডে আজ ভোর পাঁচটার দিকে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে একটি ফিলিং স্টেশন ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ওই ফিলিং স্টেশনটি বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মালিকানাধীন বলে জানা গেছে। একই দিন ফেনীতে অবরোধের সমর্থনে বিক্ষোভ করেছে বিএনপি। এ সময় ফেনী কলেজের প্রধান ফটকে অবরোধের সমর্থনে তালা লাগিয়ে দেওয়া হয়। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় আজ বেলা সাড়ে ১১টার দিকে একটি মালবাহী (কার্গো) ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ছুটে গিয়ে লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। জেলার পুলিশ সুপার মুক্তা ধর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের জলিল গেট এলাকায় ভোর সাড়ে পাঁচটার দিকে সোনালী সিএনজি ফিলিং স্টেশনে হামলার ঘটনা ঘটে। ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা জানান, একটি মাইক্রোবাস ও একটি ব্যক্তিগত কারে করে এসে ফিলিং স্টেশনে হামলা চালায় মুখোশ পরা ১০-১২ জন ব্যক্তি। হামলাকারীরা প্রথমে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এরপর হকিস্টিক দিয়ে ফিলিং স্টেশনের কার্যালয়ের সব কটি কাচ ভেঙে দেয়। পুরো ঘটনাটি ঘটাতে তাদের ১০ মিনিট সময় লাগে। ফিলিং স্টেশনটি বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান। ফিলিং স্টেশনটির ব্যবস্থাপক আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ফজরের নামাজে যাওয়ার জন্য মানুষজন রাস্তায় হাঁটাচলা করছিল তখন। হঠাৎ করে মাইক্রোবাস থেকে ১০-১২ জন লোক নামে তাদের ফিলিং স্টেশনের সামনে। প্রত্যেকের মুখে মাস্ক ছিল।  শুরুতে তারা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং জাহাজের সিগন্যাল লাইট নিক্ষেপ করে। এতে তিনি এবং ফিলিং স্টেশনের কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। এরপর দুর্বৃত্তরা ফিলিং স্টেশনটির সব কটি কাচ ভেঙে দিয়ে আবার মাইক্রোবাসে উঠে চলে যায়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, কয়েকজন দুর্বৃত্ত সিএনজি ফিলিং স্টেশনটি ভাঙচুর করেছে বলে তিনি শুনেছেন। তবে মালিকপক্ষ তাদের কাছে কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দিকে বিএনপির ডাকে ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে ফেনীতে আজ সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ও শহরের দাউদপুর এলাকায় বিক্ষোভ মিছিল বের করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এদিকে সকালে ফেনী সরকারি কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে অবরোধের সমর্থন একটি ব্যানার ঝুলিয়ে দেয় ছাত্রদল। ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ মো. মোক্তার হোসাইন বলেন, কলেজ গেটে তালা ঝোলানোর একটি ছবি পেয়েছেন। তবে এর সত্যতা পাননি। কলেজ খোলার আগেই ব্যানারটি কেউ খুলে নিয়ে গেছে। কলেজের স্বাভাবিক কাজকর্ম আগের মতোই চলছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে