; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

অবরোধের সমর্থনে জামায়াতের মিছিল ঢাকার ১০ স্থানে

Shongrami Bangla
12:19 pm, November 8, 2023

তৃতীয় দফায় ডাকা অবরোধের সমর্থনে আজ বুধবার রাজধানীর ১০টি স্থানে মিছিল করার কথা জানিয়েছে জামায়াতে ইসলামী। এর মধ্যে ঢাকা দক্ষিণ এলাকার ছয়টি ও উত্তরের চার স্থানে স্থানীয় নেতা-কর্মীরা মিছিল করেন। সকাল সাতটা থেকে আটটার মধ্যে এসব মিছিল হয়। জামায়াতে ইসলামী জানিয়েছে, রামপুরা ও আগারগাঁও থেকে পুলিশ তাদের চারজনকে আটক করেছে।

পৃথক বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর জামায়াত জানিয়েছে, সকাল সাতটায় বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুলের সামনে অবরোধের সমর্থনে মিছিল হয়। প্রায় কাছাকাছি সময়ে পুরোনো ঢাকার বাবুবাজার–নয়াবাজার ব্রিজ এলাকায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী কাঁচাবাজার এলাকায়, ডেমরার হাজীপাড়া, বাসাবো বিশ্বরোড ও ধানমন্ডি এলাকায় ঝটিকা মিছিল বের করা হয়। একই সময়ে রাজধানীর মিরপুরের ৬০ ফিট সড়কে, মিরপুর ১১ নম্বরের ভাসানী মোড়ে, বাড্ডার লিংক রোড ও আগারগাঁওয়ে কিছু সময়ের জন্য সড়কে অবরোধ করেন স্থানীয় জামায়াতের নেতা-কর্মীরা। এ সময় পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে সংগঠনের তিন কর্মীকে পুলিশ ধরে নিয়ে গেছে বলে জানিয়েছে দলটি।

২৮ অক্টোবরের মহাসমাবেশ পণ্ড করা, নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি ৮ ও ৯ নভেম্বর সারা দেশে ৪৮ ঘণ্টার সড়ক, নৌ ও রেলপথ অবরোধে কর্মসূচি ঘোষণা করে। বিএনপির সমমনাবিরোধী দলগুলোও একই কর্মসূচির ডাক দিয়েছে। জামায়াতে ইসলামীও পৃথকভাবে ‘অবৈধ ও ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, জামায়াতের আমির শফিকুর রহমানসহ নেতাদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে’ একই কর্মসূচি ঘোষণা করেছে। এটি তৃতীয় দফার অবরোধ কর্মসূচি। জামায়াতে ইসলামী জানিয়েছে, মহানগর দক্ষিণের কর্মসূচিতে দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, কর্মপরিষদ সদস্য মোবারক হোসাইন, মোকাররম হোসাইন খান ও শামসুর রহমান এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলাম নেতৃত্ব দেন। এ ছাড়া ঢাকা উত্তরের কর্মসূচিতে মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা, মো. ফখরুদ্দিন মানিক ও কর্মপরিষদ সদস্য নাসির উদ্দিন নেতৃত্ব দেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে