; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

৯ যানবাহনে আগুন ১০ ঘণ্টায়

Shongrami Bangla
4:24 am, November 12, 2023

রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় গতকাল শনিবার রাত ৮টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত ১০ ঘণ্টায় ৯টি যানবাহনে আগুন লাগানো হয়েছে। ফায়ার সার্ভিস এ খবর জানিয়েছে।

এসব যানবাহনের মধ্যে ঢাকায় সাতটি, গাজীপুরে একটি ও বরিশাল সদরে একটি যানবাহনে আগুন দেওয়া হয়। এতে আটটি বাস ও একটি পিকআপ পুড়ে যায়। আজ সকাল ৬টা ৯ মিনিটের দিকে রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়। বিএনপিসহ বিরোধী দলগুলো আজ চতুর্থ দফায় সারা দেশে ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথে অবরোধ শুরু করেছে। আজ সকাল ছয়টা থেকে শুরু হয়ে আগামী মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত এ অবরোধ চলবে।

গতকাল রাত ৮টা ২০ মিনিটের দিকে আরামবাগে নটর ডেম কলেজের সামনে লাল সবুজ নামের একটি বাসে আগুন লাগানো হয়। এর ১০ মিনিট পর গাবতলী বাসস্ট্যান্ডের সামনে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। রাত ৯টার দিকে গুলিস্তানে স্কয়ার মার্কেটের সামনে সময় নিয়ন্ত্রণ নামের আরেকটি বাসে আগুন দেওয়া হয়। এর আধা ঘণ্টার মাথায় ৯টা ২৭ মিনিটে দিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় অনাবিল পরিবহন নামের একটি বাসে আগুন লাগানো হয়। এরপর ৯টা ৩৩ মিনিটের দিকে গাজীপুরের জুগিতলায় একটি পিকআপে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। ৯টা ৩৮ মিনিটে মিরপুরে কাফরুল থানার সামনে প্রজাপতি পরিবহন নামের একটি বাসে আগুন লাগানো হয়। রাতের দিকে ঢাকা ও ঢাকার বাইরে আরও বেশ কয়েকটি যানবাহনে আগুন লাগানো হয়। গতকাল দিবাগত রাত ১২টায় রূপনগর থানার সামনে একটি বাসে আগুন লাগানো হয়। রাত ৩টা ৩৫ মিনিটের দিকে বরিশাল সদরে বিভাগীয় পুলিশ কার্যালয়ের সামনে মা এন্টারপ্রাইজ নামের একটি বাসে আগুন লাগানো হয়। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট বিভিন্ন জায়গায় আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে