; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

দুটি আসনে ফরম নিলেন জি এম কাদের,নেননি রওশন ও সাদ

Shongrami Bangla
11:59 am, November 22, 2023

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের নামে দুটি সংসদীয় আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। তবে জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এখনো কোনো আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। মনোনয়ন ফরম নেননি এরশাদ-পুত্র রাহগির আল মাহি এরশাদও (সাদ এরশাদ)। আজ মঙ্গলবার সন্ধ্যায় বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে দ্বিতীয় দিনের মতো জাতীয় পার্টি থেকে মনোনয়নপ্রত্যাশী নেতা-কর্মীদের কাছে মনোনয়ন ফরম বিক্রি করা হয়।

জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান প্রথম আলোকে জানান, চেয়ারম্যানের নামে ঢাকা-১৭ এবং রংপুর-৩ এই দুটি সংসদীয় আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। দ্বিতীয় দিনের মনোনয়ন ফরম বিক্রি শেষে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী সাংবাদিকদের বলেন, দ্বিতীয় দিনে ৬২২টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। গতকাল (প্রথম দিন) বিতরণ করা হয়েছিল ৫৫৭টি মনোনয়ন ফরম। এ নিয়ে দুই দিনে মোট ১ হাজার ১৭৯টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। খন্দকার দেলোয়ার আরও বলেন, ২৩ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করা হবে। প্রতিটি মনোনয়ন ফরমের দাম ৩০ হাজার টাকা। তবে এর মধ্যে কিছু কিছু মনোনয়ন ফরমের ক্ষেত্রে সৌজন্য আছে বলেও জানান তিনি।

রওশন এরশাদ এবং সাদ এরশাদের মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে জানতে চাওয়া হলে খন্দকার দেলোয়ার বলেন, তাঁদের দুজনের কেউ মনোনয়ন ফরম নেননি। তবে গতকাল রওশন এরশাদের পক্ষ থেকে মহাসচিবকে (মুজিবুল হক চুন্নু) দুই দফায় ফোন করা হয়েছিলে। তাঁকে বলা হয়েছিল রওশন এরশাদ ও তাঁর ছেলে সাদ এরশাদের নামে মনোনয়ন ফরম নেওয়া হবে। কিন্তু গতকাল এবং আজকে তাঁরা কিংবা তাঁদের পক্ষে কেউ মনোনয়ন ফরম নিতে আসেননি। আজ সকাল থেকে বনানীর ১৭/এ সড়কের ৭৫/ই বাড়ির সামনে (চেয়ারম্যানের কার্যালয়) প্রচুর মানুষের ভিড় দেখা গেছে। কর্মীদের হাতে নিজেদের সমর্থিত নেতার প্ল্যাকার্ড, ফেস্টুন, পোস্টার ছিল। কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করতে আসেন মনোনয়নপ্রত্যাশী ব্যক্তিরা। নেতা-কর্মীদের আনন্দমিছিল আর স্লোগানের তালে তালে বাজানো হয় ব্যান্ডপার্টির বাদ্য।জাতীয় পার্টির নেতারা জানান, মনোনয়ন ফরম সংগ্রহের জন্য বিভাগ অনুযায়ী আটটি বুথ করা হয়েছে। ২৪ নভেম্বর থেকে প্রতিদিন দুটি বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। ২৪ নভেম্বর রংপুর ও রাজশাহী বিভাগ, ২৫ নভেম্বর খুলনা ও বরিশাল বিভাগ, ২৬ নভেম্বর ঢাকা ও ময়মনসিংহ বিভাগ এবং ২৭ নভেম্বর চট্টগ্রাম ও সিলেট বিভাগের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে