; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

রওশনের আসন খালি ২৮৭ আসনে জাপার প্রার্থী ঘোষণা

Shongrami Bangla
2:46 pm, November 27, 2023

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করছে জাতীয় পার্টি (জাপা)। ৩০০ আসনের মধ্যে ২৮৯টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। বাকি আসনগুলোতে পরবর্তী সময়ে প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে দলের মহাসচিব মুজিবুল হক (চুন্নু) দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের অনুপস্থিত ছিলেন।

দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। আজ দলের প্রার্থী তালিকায় রওশন এরশাদের সংসদীয় এলাকা ময়মনসিংহ-৪ আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

এ বিষয়ে দলের মহাসচিব মুজিবুল হক বলেন, রওশন এরশাদ দলের প্রধান পৃষ্ঠপোষক। উনি এখনো দলের ফরম নেননি। ওনার প্রতি সম্মান দেখিয়ে ওই আসনে প্রার্থী দেওয়া হয়নি। উনি একাধিকবার বলেছেন, তাঁর জন্য তিনটি মনোনয়ন ফরম রাখতে। কিন্তু সংগ্রহ করতে লোক পাঠাননি।রওশন এরশাদের ছেলে রাহগির আল মাহি এরশাদও (সাদ এরশাদ) দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। রাহগির আল মাহি বর্তমান জাতীয় সংসদে রংপুর-৩ আসনে সংসদ সদস্য। আজ এ আসনে চেয়ারম্যান জি এম কাদেরকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
ঢাকা-১৭ আসনেও দলের প্রার্থী হিসেবে জি এম কাদেরের নাম ঘোষণা করা হয়েছে। জি এম কাদের বর্তমানে লালমনিরহাট-৩ সদর আসনের সংসদ সদস্য। এ আসনে দলের প্রার্থী হিসেবে জাহিদ হাসানের নাম ঘোষণা করা হয়েছে। ঢাকা-১৮ আসনে দলের প্রার্থী করা হয়েছে জি এম কাদেরের স্ত্রী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদেরকে।
বর্তমানে জাপার সংসদ সদস্যদের প্রায় সবাই আবার দলের মনোনয়ন পেয়েছেন। বাদ পড়েছেন শুধু পিরোজপুর-৩ আসনের বর্তমান সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী। তাঁর বাদ পড়ার বিষয়ে দলের মহাসচিব মুজিবুল হক বলেন, রুস্তম আলী কয়েক বছর ধরে দলের কার্যক্রমে সক্রিয় নন। সংসদেও দলের পক্ষে খুব বেশি কথা বলেননি। দলের প্রতি আনুগত্য নিয়ে সন্দেহ থাকায় এবার ওনাকে মনোনয়ন দেওয়া হয়নি। রওশন এরশাদের আসন ছাড়াও যে ১২টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, তার মধ্যে রয়েছে—শেরপুর-২, ফরিদপুর-২, ফরিদপুর-৪, গোপালগঞ্জ-৩, শরীয়তপুর-১, সুনামগঞ্জ-২, সুনামগঞ্জ-৩, মৌলভীবাজার-৪, হবিগঞ্জ-২, লক্ষ্মীপুর-৪, চট্টগ্রাম ১০ এবং চট্টগ্রাম-১১।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে