; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

মামলা করার নির্দেশ আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে

Shongrami Bangla
10:31 am, December 26, 2023

আচরণবিধি লঙ্ঘন করায় আওয়ামী লীগের আরও একজন প্রার্থীর বিরুদ্ধে মামলা করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া একজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) এবং তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করতে বলেছে কমিশন। রোববার কমিশন এসব নির্দেশনা দিয়েছে।

ইসি সূত্র জানায়, সাংবাদিকদের ওপর চড়াও হওয়ার ঘটনায় চট্টগ্রাম–১৬ আসনে (বাঁশখালী) আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা করতে বলেছে ইসি। গত ৩০ নভেম্বর শোডাউন (মহড়া) করে মনোনয়নপত্র জমা দিতে যান মোস্তাফিজুর রহমান। সেদিন মনোনয়নপত্র জমা দিয়ে বের হওয়ার পর আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তাঁকে প্রশ্ন করেন এক সাংবাদিক। তখন মোস্তাফিজুর রহমান প্রশ্নকারী ইনডিপেনডেন্ট টিভির সাংবাদিক রাকিব উদ্দিনের দিকে তেড়ে যান এবং তাঁকে মারধর করেন। এ সময় মোস্তাফিজের সঙ্গে থাকা লোকজন অন্য সাংবাদিকদের ওপর হামলা করেন। চট্টগ্রাম জেলার জ্যেষ্ঠ সাংবাদিকেরাও তাঁদের হাতে লাঞ্ছিত হন। পরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের দোতলা থেকে গণমাধ্যমকর্মীদের টেনেহিঁচড়ে নিচতলা পর্যন্ত নিয়ে যান মোস্তাফিজুর রহমান ও তাঁর কর্মীরা। এদিকে আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুল হাইয়ের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনার ভিত্তিতে শৈলকুপা উপজেলা নির্বাচন কর্মকর্তা তায়জুল ইসলাম রোববার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে পৃথক দুটি মামলা করেন। আবদুল হাইয়ের অনুসারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে মহড়া দেন ও জনমনে ভীতির সঞ্চার করেন বলে অভিযোগ উঠেছে। ইসি সূত্র জানায়, দায়িত্বে অবহেলার অভিযোগে ময়মনসিংহের ফুলপুরের ইউএনওকে প্রত্যাহার করতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া মাদারীপুরের কালকিনি থানা, ময়মনসিংহের ফুলপুর থানা ও তারাকান্দা থানার ওসিকে প্রত্যাহার করতে বলেছে ইসি। জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে রোববার এ–সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে