; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

জাপা নেতাকে শোকজ মুলাদীতে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে এলাকা ছাড়া করার হুমকি

Shongrami Bangla
9:19 am, December 28, 2023

মুলাদীতে ঈগল প্রতীকের নির্বাচন ক্যাম্প ভেঙে ফেলা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে এলাকা ছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগে জাতীয় পার্টি (জাপা) নেতাকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বরিশাল-৩ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান বরিশাল জেলা ও দায়রা জজ চন্দন কান্তি নাথ মুলাদী উপজেলা জাতীয় পার্টির সহ আহ্বায়ক আব্দুল মজিদকে নোটিশ করেন। আব্দুল মজিদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী ড. আমিনুল হক কবিরের কর্মী তয়কা গ্রামের মো. মোকছেদ আকনকে মোবাইল ফোনে ভয়ভীতি প্রদর্শন, এলাকা ছাড়া করা এবং ঈগল প্রতীকের নির্বাচনী ক্যাম্প ভেঙে ফেলার হুমকি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় আব্দুল মজিদকে স্বশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে বলে জানান বিচারক চন্দন কান্তি নাথ।

অভিযোগকারী মোকছেদ আকন জানান, ‘ঈগল প্রতীকের পক্ষে কাজ করায় উপজেলা জাতীয় পার্টির সহ আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ গত ২৫ ডিসেম্বর রাত ১২টার দিকে মোবাইল ফোনে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। পরে ঈগল প্রতীকের পক্ষে প্রচার প্রচারণা করতে নিষেধ করে ভয়ভীতি প্রদর্শন করেন এবং নির্বাচনের পর এলাকা ছাড়া করবেন বলেও হুমকি দেন। বিষয়টি ঈগল প্রতীকের প্রার্থী ড. আমিনুল হক কবিরকে অবহিত করে নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কাছে অভিযোগ করেছি।’স্বতন্ত্র প্রার্থী ড. আমিনুল হক কবির বলেন, ‘কর্মী-সমর্থকেরা আচরণ বিধি মেনে ঈগল প্রতীকের পক্ষে কাজ করছেন। জাতীয় পার্টির নেতার হুমকিতে কর্মীদের মাঝে ভীতির সঞ্চার হয়েছে। এতে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কমে যাওয়ারও সম্ভাবনা রয়েছে।
এ ব্যাপারে আব্দুল মজিদ বলেন, ‘ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক থাকায় ২৫ ডিসেম্বর রাতে মোকছেদ আকনকে ফোন দিয়েছিলাম। তাকে হুমকি কিংবা ভয়ভীতি দেখানো হয়নি।

বরিশাল-৩ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান বরিশাল জেলা ও দায়রা জজ চন্দন কান্তি নাথ জানান, ‘তথ্য প্রমাণের ভিত্তিতে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগে জাতীয় পার্টি নেতা আব্দুল মজিদকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে। তাকে ২৮ ডিসেম্বর স্বশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

 

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে