রাত ৪:২৩ ; শুক্রবার ; ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

বাড়িতে আগুন দিলেন বিক্ষুব্ধরা,বনশ্রীতে গৃহকর্মীর লাশ উদ্ধার

Shongrami Bangla
৯:১৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৩

রাজধানীর বনশ্রীতে একটি বাড়ির সামনে থেকে এক নারী গৃহকর্মীর লাশ উদ্ধারের পর বিক্ষুব্ধ মানুষ পাঁচতলা ভবনটিতে আগুন দিয়েছেন। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। আগুনে বাড়ির গ্যারেজে থাকা তিনটি গাড়ি ও একটি মোটরসাইকেল পুড়ে যায়। ভবনটির নিচতলাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাড়ির সামনে আসমা বেগম (৪৫) নামে এক নারীর লাশ পাওয়া যায়। এরপর মানুষ জড়ো হয়। একপর্যায়ে তাঁরা বাড়ির নিচতলায় ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়। বনশ্রী সোসাইটির সম্পাদক (নিরাপত্তা) আহসান উল্লাহ সাংবাদিকদের বলেন, তিনি সকালে খবর পেয়ে বাড়িটিতে যান। বাড়ির মালিক দেলোয়ার হোসেন। দেলোয়ার জানিয়েছেন, নিহত আসমা বেগম তাঁর মেয়ের বাসার গৃহকর্মী। মেয়ের বাসা মিরপুরে। আহসান উল্লাহ আরও বলেন, দেলোয়ার দাবি করেছেন, তাঁর মেয়ের পরিবার গৃহকর্মীসহ গাজীপুরে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে তাঁরা বনশ্রীতে আসেন। রাতে সবাই বনশ্রীর বাসায় ছিলেন। ভোরে সবাই যখন ঘুমিয়ে ছিলেন, তখন আসমা ছাদে গিয়ে সেখানে থেকে পড়ে গিয়ে থাকতে পারে।

স্থানীয় বাসিন্দা জাকির হোসেন প্রথম আলোকে বলেন, তিনি সকাল সাড়ে সাতটার দিকে ভবনটির মূল ফটকের সামনে ওই গৃহকর্মীর লাশ পড়ে থাকতে দেখেন। তাঁর নাক দিয়ে রক্ত পড়ছিল। তিনি বলেন, লাশটি এমনভাবে পড়ে ছিল, তাতে মনে হয়েছে যেন কেউ শুয়ে আছে। ছাদ থেকে পড়েছে বলে তাঁর মনে হয়নি। জাকির হোসেন এ–ও বলেন, লাশটিতে তিনি কোনো আঘাতের চিহ্ন দেখেননি।

এদিকে বাড়িতে আগুন দেওয়ার ঘটনার পর বিক্ষুব্ধ লোকজনের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ সকালে সেখানে যায়। সেখানে বিশৃঙ্খলার ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা মহানগর দক্ষিণের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি আত্মহত্যা না হত্যা, তা আমরা নিশ্চিত নই। দুই ধরনের সন্দেহ রেখেই তদন্ত হচ্ছে। মিজানুর বলেন, বাড়ির মালিক দাবি করেছেন গৃহকর্মী আসমা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি বনশ্রীতে আগে কাজ করেছেন। তাঁর পরিচিত গৃহকর্মীদের কেউ কেউ মানসিক ভারসাম্যহীনতার কথা জানিয়েছেন। তবে এ–সংক্রান্ত ডকুমেন্টেটেশন (নথি) পাওয়া যায়নি। এ ঘটনায় বাড়িটির চারতলায় গিয়ে মালিকের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তাঁরা কথা বলতে রাজি হননি।

 

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে