বিকাল ৪:৪১ ; বৃহস্পতিবার ; ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

উৎসাহিত বোধ করছি বিপুল বিদেশি পর্যবেক্ষক আসায় কাদের

Shongrami Bangla
৬:৪৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিপুল বিদেশি পর্যবেক্ষক আসায় উৎসাহিত বোধ করছি। এসময় কাদের দেশের সকল জনগণকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। আজ শুক্রবার মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসির সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের বৈঠক অনুষ্ঠিত হয় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে। বৈঠক শেষে ওই কার্যালয়েই এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। কাদের বলেন, কোনো অপশক্তি যেন নির্বাচনের দিন ও পরের দিন কোন হামলা চালাতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কাদের বলেন, ওআইসি প্রতিনিধি দল বাংলাদেশে নির্বাচন নিয়ে নিজেদের আগ্রহ প্রকাশ করেছে। আর আগ্রহ আছে দেখেই তাঁরা দেশে পর্যবেক্ষক দল পাঠিয়েছে। এর আগে শুক্রবার সকালেই কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগ নেতারা। এই বৈঠক নিয়ে কাদের বলেন, কমনওয়েলথ মনে করে পৃথিবীর কোনো দেশে আদর্শ গণতন্ত্র নেই। তারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন। নির্বাচনী ব্যবস্থা সংস্কারে নেওয়া সরকার পদক্ষেপ বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

কমনওয়েলথ প্রতিনিধি দল বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন আশা করেছে বলেও জানান ওবায়দুল কাদের। কাদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকার পক্ষে অভূতপূর্ব জোয়ার সৃষ্টি হয়েছে। দেশব্যাপী ভোটাররা ভোট দিতে উন্মুখ হয়ে আছেন। আমাদের বিশ্বাস, দেশের মানুষ আবারও নৌকাকে বিপুল ভোটে নির্বাচিত করবে।কাদের বলেন, ভোটারদের কেন্দ্রে আনার বিশেষ কোনো ব্যবস্থা থাকবে না। বেশিরভাগ ভোটার স্বতঃস্ফূর্তভাবেই আসবে।

 

 

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, রাজনীতি, শিক্ষা, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে