দুপুর ২:৫৪ ; বৃহস্পতিবার ; ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

একটি আধুনিক শহরে পরিণত করা হবে বরিশালকে পানিসম্পদ প্রতিমন্ত্রী

Shongrami Bangla
৯:১৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৪

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণাঞ্চলে প্রভূত উন্নয়ন করেছেন। পায়রা বন্দরে এখন বিদেশি জাহাজ নোঙ্গর করছে। এর মাধ্যমে অর্থনীতি বেগবান হয়েছে। ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে বরিশালে আনার কার্যক্রম শুরু হয়েছে। ভোলার গ্যাস বরিশালে এলে এখানে অনেক শিল্প কলকারখানা গড়ে উঠবে। হাজারো বেকার তরুণ-যুবকের কর্মসংস্থান হবে। শনিবার বিকালে নগরীর দক্ষিণ সদর রোডের কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে নৌকার নির্বাচন পরিচালনা কমিটির সংবর্ধনা প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে জাহিদ ফারুক আরও বলেন, ‘বরিশাল বিভাগীয় সদর হলেও পার্শ্ববর্তী জেলা পটুয়াখালীর চেয়ে অনেক পিছিয়ে রয়েছে। গত ১০ বছরে এই শহরে কোনো উন্নয়ন হয়নি। বিসিসি’র নবনির্বাচিত মেয়রকে সঙ্গে নিয়ে বরিশালকে একটি আধুনিক শহরে পরিণত করা হবে। প্রতিমন্ত্রী বলেন, সকলে একসঙ্গে মিলে বরিশালের উন্নয়নের কাজ করতে হবে। আওয়ামী লীগে বঙ্গবন্ধুর পর নেতা একজনই, তিনি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেউ নেতা হয়ে গেছেন এমন চিন্তা করবেন না। দক্ষিণাঞ্চলে কোনো সিংহ পুরুষ নেই, সবাই শেখ হাসিনার কর্মী। বরিশালের উন্নয়ন করতে হলে এখানে কোনো বিভক্তি বা বিভাজন রাখা যাবে না। দেশকে এগিয়ে নিতে হলে সকলে এক সঙ্গে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিটি মেয়রের সহধর্মীনি লুনা আবদুল্লাহ, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য বলরাম পোদ্দার, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আফজালুল করিম, কেবিএস আহমেদ কবির, লস্কর নুরুল হক, নিজামুল ইসলাম নিজাম ও শাহজাহান হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে