সকাল ১১:৪০ ; শুক্রবার ; ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

৫ জন গুরুতর আহত, যাত্রীবাহী বাসের সাথে কলাপাড়া উপজেলা চেয়ারম্যানের গাড়ীর সংঘর্ষ

Shongrami Bangla
৪:৪৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৪

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা বাসের সাথে কলাপাড়া উপজেলা চেয়ারম্যানের গাড়ীর মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় উপজেলা চেয়ারম্যান, তার স্ত্রী সহ সবাইকে উদ্ধার করে শের ই বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বেলা ১১ টা ৪০ মিনিটে বরিশাল-পটুয়াখালী সড়কের বরিশাল বিশ্ববিদ্যালয় গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন : কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান (৭০), তার স্ত্রী সুরাইয়া নাসরিন (৬০), বোন শাহনাজ সুলতানা, গাড়ী চালক আবুল কালাম ও বাসের যাত্রী বরিশাল বিশ^বিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইংরেজী বিভাগের শিক্ষার্থী তাবাচ্ছুম আক্তার।
বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল জানান, উপজেলা চেয়ারম্যান তার পরিবার নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলেন। রূপাতলী বাস টার্মিনাল থেকে নলছিটির উদ্দেশ্যে যাচ্ছিলো জিসান আরিয়ান পরিবহনের একটি বাস। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে বরিশাল বিশ^বিদ্যালয়ের ভিসি গেট এর সামনে দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জীপে থাকা উপজেলা চেয়ারম্যান, তার স্ত্রী, তার বোন, চালক সহ বাসের যাত্রী বিশ^বিদ্যালয়ের ছাত্রী আহত হয়েছে। আহত সবাই বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওসি আরো জানান, যতটুকু পর্যবেক্ষন করেছি তাতে ওভার গতির কারনে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে থাকা বন্দর থানার এসআই তোফায়েল আহম্মেদ জানান, ঘটনার পর যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। বাস ও জীপ জব্দ করা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেতুর ঢাল থেকে নামছিল বাসটি। অপরদিকে পটুয়াখালী থেকে আসা চেয়ারম্যানের পাজেরোটি বিশ্ববিদ্যালয়ের সামনের গতিরোধকটি অতিক্রম করে নিয়ন্ত্রন হারায়। এসময় গাড়িটির ডান পাশের সামনের অংশের সাথে বেধে যায় বাসের সংঘর্ষ। প্রথম সংঘর্ষের পর পাজেরোটি ঘুরে বাসের সামনে চলে আসে। দুমরে মুচড়ে যাওয়া গাড়িটি থেকে আহতদের তাৎক্ষনিক উদ্ধার করে শের ই বাংলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উপজেলা চেয়ারম্যান ও তার স্ত্রীর অবস্থা আশঙ্কা জনক।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে