; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

ট্রাকচাপায় যুবক নিহত বরিশালের রূপাতলীতে

Shongrami Bangla
5:42 am, January 27, 2024

বরিশাল নগরীর রূপাতলী এলাকায় রডবাহী ট্রাকের চাপায় স্কুটি চালক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন স্কুটিতে থাকা এক তরুণী।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী।

নিহত যুবক গাজীপুরের পশ্চিম বরুলিয়া এলাকার মতিউর রহমানের ছেলে জুবায়ের রহমান আদনান (৪০)। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটের বিপরীতে মুড অন নামের একটি রেস্তোরাঁর ব্যবস্থাপক ছিলেন বলে জানিয়েছেন সঙ্গে থাকা আহত তরুণী মেহনাজ জাহান মৌমি (২৯)।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মৌমি ওই রেস্তোরাঁর মালিক ও বরিশাল নগরের ফরেস্টার বাড়ি বাদামতলা এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের মেয়ে।

মৌমির বরাতে পরিদর্শক আমানুল্লাহ আল বারী বলেন, তারা রেস্তোরাঁ থেকে স্কুটিতে বরিশাল নগরের নিজ বাসার উদ্দেশ্যে ফিরছিলেন। নগরের রূপাতলী চান্দু মার্কেট এলাকা পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যান। এ সময় পেছনে থাকা ট্রাকের চাপায় তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ঘটনার পর ট্রাকের চালক খুলনার দৌলতপুর কালিবাড়ি এলাকার ভাড়াটিয়া ও পিরোজপুরের কাউখালী উপজেলার মুক্তারকাঠি প্যাদার বাড়ির মৃত রুস্তম আলীর ছেলে হাফিজুর রহমানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়াও ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন পরিদর্শক আমানুল্লাহ।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিরাজ মোল্লা বলেন, মেডিকেলে আনার পর চিকিৎসক আদনানকে মৃত ঘোষণা করেন। আহত মৌমি হাসপাতালে চিকিৎসাধীন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে