; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

শিশু রোগীরা পেল শীতের পোশাক শেবাচিমের

Shongrami Bangla
6:38 am, January 30, 2024

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শের-ই-বাংলা মেডিকেল কলেজ’র ১৮ তম ব্যাচের উদ্যোগে সোমবার দুপুরে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি ৩ শতাধিক শিশু রোগীকে দেওয়া হয় এই শীত বস্ত্র। তীব্র এই শীতে শীত বস্ত্র (ভারী পোশাক) পেয়ে খুশি এসব শিশুদের অভিভাবকরা। হাসপাতাল পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম বলেন, আমরা শের-ই-বাংলা মেডিকেল কলেজ এর ১৮ তম ব্যাচ। এই ব্যাচের আমরা সবাই মিলে একটি ফান্ড গঠন করি। উদ্দেশ্য হলো ফান্ডের অর্থ দিয়ে আর্ত মানবতার কল্যানে কাজ করা। যেহেতু আমরা এই মেডিকেলের ছাত্র তাই মেডিকেলের জন্য আমাদের কিছু দায়বদ্ধতা রয়েছে। সেই দাযবদ্ধতা থেকেই সিদ্ধান্ত নিয়েছি এবার আমরা হাসপাতালে ভর্তি শিশুদের কে শীত বস্ত্র দেব। এরই ধারাবাহিকতায় আমরা আজকে এই শীত বস্ত্র দিলাম। এতে করে একটু হলেও শিশুরা শীত নিবারন করতে পারবে। তিনি আরো বলেন, ভবিষ্যতে আমাদের পরিকল্পনা রয়েছে আমাদের এই ফান্ড দিয়ে হাসপাতালের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করব। যাতে করে রোগীরা উপকৃত হয়। শিশু সার্জারী ওয়ার্ডে থাকা এক শিশুর মা শীত বস্ত্র পেয়ে উচ্ছাস প্রকাশ করে বলেন, ৩ দিন ধরে হাসপাতালে ভর্তি আছি। এখানে ডাক্তার নার্সদের চিকিৎসায় আমি খুবই খুশি। এরমধ্যে এখন আবার বাচ্চার জন্য উন্নত মানের শীত বস্ত্র পেলাম। এমন উদ্যোগের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
শীত বস্ত্র প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেবামেক এর ১৮ ব্যাচের ছাত্র পিরোজপুর জেলা স্বাচিব’র সাধারন সম্পাদক ডাঃ মিজানুর রহমান বাদল, শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ উত্তম কুমার সাহা,ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ রফিকুল বারী, শিশু সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ তৌহিদুল ইসলাম,আরিফ মেমোরিয়াল হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাঃ মোঃ নজরুল ইসলাম,হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ লোকমান হাকিম ও ডাঃ মোঃ মনিরুজ্জামান শাহীন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে