; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

আগুনে পুড়ে দোকান কর্মচারীর মৃত্যু বরিশালে

Shongrami Bangla
5:02 am, January 31, 2024

বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় আগুনে চারটি দোকান পুড়ে গেছে। এর মধ্যে একটি দোকানে ঘুমিয়ে থাকা কর্মচারী পুড়ে মারা গেছেন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। নিহত সজিব জোমাদ্দার (২০) এর বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি এলাকায়। তার বাবা কালাম জোমাদ্দার ইটের ভাটায় শ্রমিকের কাজ করেন। দোকানে চাকরি করে সজিব পড়াশোনার খরচ চালাতেন।

সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল আল আমিন জানান, নথুল্লাবাদ জিয়া সড়কের বিপরীতে এক সারিতে দুটি ফার্নিচারের, একটি মোটর সাইকেলের যন্ত্রাংশ বিক্রয়ের ও একটি গ্যারেজ রয়েছে। গত রাত ৩টার দিকে তারা খবর পেয়েছেন ওই দোকানে আগুন জ্বলছে। পরে ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নিয়ন্ত্রণে তাদের পাঁচটি ইউনিট কাজ করেছে।

অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়ে স্টেশন অফিসার রবিউল বলেন, সঠিক কারণ তদন্ত না করে বলা যাবে না। তবে প্রাথমিক ধারণা বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

কর্মচারী সজিব জোমাদ্দার কীভাবে মারা গেল, সেটিও তদন্ত না করে বলা যাবে না। তবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি পুড়ে গেছেন।

সজিব পলিটেকনিকের ছাত্র ছিলেন। পড়াশুনার ফাঁকে হাবিব মটরস নামে একটি দোকানে চাকরি করতেন। রাতে ওই দোকানেই থাকতেন তিনি।

ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলতে পারবো বলে জানিয়েছেন স্টেশন অফিসার রবিউল।

মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন বলেন, মরদেহ সম্পূর্ণ পুড়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।

এদি‌কে নিহত সজিরে স্বজনরা জানান, সজিব বরিশালের ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স বিভাগের ৫ম বর্ষের ছাত্র ছিলেন। পারিবারিক অভাব অনটনের কারণে সিঅ্যান্ডবি রোডের একটি দোকানে চাকরি করতেন। পাশাপাশি তিনি দোকানে থাকতেন।

এদিকে সজিবের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে তার শিক্ষাপ্রতিষ্ঠানে। খবর পেয়ে হাসপাতালের মর্গে ছুটে আসেন তার বন্ধু ও শিক্ষকরা। এ সময় শোকের ছায়া নামে পুরো হাসপাতাল প্রাঙ্গণে এমনটাই জা‌নি‌য়ে‌ছেন ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স বিভা‌গের বিভাগীয় প্রধান নুরুল হুদা।

এদিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। এ ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিম।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে