; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

কুকুর জবাই করা নিয়ে তুলকলাম কান্ড বটতলা বাজারে

Shongrami Bangla
10:50 am, February 5, 2024

নগরীর বটতলা বাজারে কসাইয়ের দোকানের কর্মচারীর বিরুদ্ধে কুকুর জবাইর করার অভিযোগ উঠেছে। রোববার বেলা ১২ টার দিকে বাজারে থাকা একটি কুকুর জবাই করা হয় বলে অভিযোগ করেন এ্যানিমেল ওয়েলফেয়ার অব বরিশালের সমন্বয়ক তুবা নাহার। সে জানায়, বটতলা বাজারে মাংস বিক্রেতা দোকানের কর্মচারী রায়হান মোল্লা একটি কুকুর জবাই করে। এ সময় কুকুরটি ছুটে গিয়ে নগরীর বটতলা এলাকার হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বিপরীতে একটি গলিতে গিয়ে আশ্রয় নেয়। পরে সেটাকে স্থানীয়রা চিকিৎসা দিয়েও বাঁচাতে পারেনি। ঘটনার পর তারা গিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন। এরআগেই কুকুর জবাই করা রায়হান পালিয়ে গেছে। তুবার ধারনা কুকুরের মাংস বিক্রির জন্য জবাই করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন তুবা। এ্যানিমেল ওয়েলফেয়ারের সদস্য ডা. তাবাসসুম জানান, তিনি বাদী হয়ে মামলা করবেন। ডা. তাবাসসুম বলেন, তার পরিবারের সদস্যদের অনুদানে ওই কুকুরসহ নগরীর বেওয়ারিশ আড়াইশ কুকুরকে খাবার দেয়া হয়। স্থানীয়রা জবাই দেয়া কুকুরটি দেখে তাকে জানিয়েছেন। এ কুকুরটির নাম সেফ। সেফকে জবাই দেওয়ার খবর পেয়ে তিনি তাৎক্ষনিক বাজারে গিয়ে জবাই দেয়া রায়হানকে খুঁজেছেন। কিন্তু তাকে পাননি। ঘটনাস্থলে থাকা মহানগর পুলিশের আলেকান্দা পুলিশ ফাড়ির এএসআই সাবু বিন ইসলাম বলেন, খবর পেয়ে তারা রায়হানের বাসায় অভিযান করেছেন। তবে তাকে পাওয়া যায়নি। তিনি জানান, বটতলা বাজারের একটি কসাইয়ের দোকানে কর্মচারী। সে বটতলা এলাকার দিলবাগ গলির বাসিন্দা মিন্টু মোল্লার ছেলে। এদিকে বটতলা বাজারের মাংস বিক্রেতা সাইদ বলেন, রায়হান বাজারের কোন দোকানের কর্মচারীরা নয়। মানসিক ভারসাম্যহীন রায়হান বিভিন্ন সময় পশু-পাখি জবাই করে। ধারাবাহিকতায় বাজারে এসে একটি কুকুর জবাই করেছে। ঠিকমতো জবাই না করায় কুকুরটি নিয়ে যাওয়ার সময় পালিয়ে যায়। সাইদ বলেন, বাসায় নিয়ে কুকুর মাংস কোথায় দেয় কিনা আমরা জানি না। বিষয়টি তদন্ত করে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়ে সাইদ বলেন, এর সাথে বাজারের কোন ব্যবসায়ী জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হোক। তিনি ঘটনার মূল রহস্য উদঘাটনসহ জড়িত রায়হানের শাস্তি দাবি করেছেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে