; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  এপস্টেইন-কাণ্ডে মামলায় বড় ধাক্কা খেলেন ট্রাম্প শেষ চেষ্টাও ব্যর্থ   আব্দুল হাফিজ গ্রেফতার বনানী থেকে সাবেক সেনা কর্মকর্তা   ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষক মামলার আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-৮   সাতলায় কাওসারকে কুপিয়ে হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল   গণপিটুনিতে নিহত ২ রংপুরে চুরির অভিযোগে   হামলার হুমকি ইরানের ট্রাম্পের পিক্যাক্স মাউন্টেনে   আবারও বন্ধের ঘোষণা ইরানের হরমুজ প্রণালি   আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।   প্রশাসনের মামলার আশ্বাসে ফিরলেন সাংবাদিকরা,সাংবাদিকদের ওপর হামলা   পরিদর্শনে বিমানমন্ত্রী ট্রলি বাড়ানোর নির্দেশ শাহজালাল বিমানবন্দর   কেউ কেউ গুজব রটাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে:প্রধানমন্ত্রী   দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেফতার   সেন্ট মার্টিনে উঠছে একের পর এক রিসোর্ট কেয়াবন ও নারকেলগাছ কেটে   ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩

বিএমপি কমিশনার আইনের আওতায় আনা হবে অপরাধী যতই শক্তিশালী হোক

Shongrami Bangla
6:49 am, March 14, 2024

অপরাধী যতই শক্তিশালী হোক, তাকে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার জিহাদুল কবির।

তিনি বলেন, জনগণের মুখোমুখি দাঁড়িয়ে তাদের কাছে জবাবদিহিতা করা যেকোনো পেশার জন্য চ্যালেঞ্জের। তাই বুকে সৎ সাহস আছে বলেই আমরা ওপেন হাউজ ডে’র মত এমন একটি জবাবদিহিতামূলক চ্যালেঞ্জিং প্লাটফর্মের আয়োজন করেছি।

বুধবার বেলা ১১ টায় বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বরৈন তিনি।

পুলিশ কমিশনার বলেন, আমরা বরিশাল মহানগরীর সার্বিক অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে শান্তিতে রাখতে  বদ্ধপরিকর। যদিও আমরা এ লক্ষ্যে সর্বদা কাজ করে যাচ্ছি। তবুও এটা  একার পক্ষে করা সম্ভব নয়, এজন্য আপনাদের সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে এসে সহযোগিতা করতে হবে।

এ সময় উপস্থিত ভুক্তভোগীদের সমস্যার সমাধানে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা দেন বিএমপি কমিশনার। পরবর্তী মাসে ওপেন হাউজ ডে তে এর পর্যালোচনা করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঞা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি মডেল থানা) নাফিছুর রহমান, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হক সহ থানার অন্যান্য অফিসারবৃন্দ।

উল্লেখ্য, প্রতিমাসের ৪ তারিখ বন্দর থানা, ৭ তারিখ কাউনিয়া থানা , ১০ তারিখ এয়াপোর্ট ও ১৩ তারিখ কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে