; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

গুগল ডুডলে উড়ছে লাল-সবুজের পতাকা। স্বাধীনতা দিবসে

Shongrami Bangla
8:16 am, March 26, 2024

মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহর অর্থাৎ, সোমবার দিবাগত রাত ১২টা থেকেই ডুডলটি চালু করেছে গুগল। হোম পেজে বিশেষ ডুডল দিয়ে বাংলাদেশের স্বাধীনতা দিবসের প্রতি শ্রদ্ধা ও দিবসটির শুভেচ্ছা জানাচ্ছে সার্চ ইঞ্জিনটি।

বাংলাদেশ থেকে ইন্টারনেটে যে কেউ কোনো কিছু সার্চের জন্য গুগলে প্রবেশ করলেই দেখতে পাবেন লাল-সবুজের পতাকার ডুডল। এতে গুগলের নামের লোগোর পরিবর্তে শোভা পাচ্ছে বাংলাদেশের পতাকা।

নীল আকাশে ভেসে যাওয়া সাদা মেঘের ভেলার পটে লাল-সবুজের পতাকার ডুডলটির ওপর মাউস কারসর রাখলেই লেখা আসছে দেখা যাচ্ছে, ‘বাংলাদেশ ইনডিপেনডেন্স ডে ২০২৪’।

ডুডলে ক্লিক করলেই ‘বাংলাদেশ ইনডিপেনডেন্স ডে’ শিরোনামের বিশেষ পেজে নিয়ে যাচ্ছে গুগল। সেখানে রয়েছে বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস সংশ্লিষ্ট হাজারো পেজ-ওয়েবসাইট।

বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ কোনো দিন, বিখ্যাত কোনো ব্যক্তি বা আবিষ্কার নিয়ে প্রায়ই ডুডল তৈরি করে গুগল। বিশেষ বিষয়টির সঙ্গে সংগতি রেখে গুগল সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর পরিবর্তে দৃষ্টিনন্দন নকশার যে লোগোটি তৈরি করে, তাকেই বলে ডুডল।

গুগল সেই ধারাবাহিকতা বজায় রেখেই স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের লাল-সবুজের পতাকার ডুডল প্রকাশ করেছে আজ।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আন্তর্জাতিক, গণমাধ্যম, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, বিনোদন, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে