; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান ঘূর্ণিঝড় ইয়াসে

Shongrami Bangla
8:19 pm, May 30, 2021

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ বলেছেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মৎস্য ও প্রাণী সম্পদ খাতে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মন্ত্রণালয়ের চলমান প্রকল্প থেকে মাছ চাষের জন্য জরুরি ভাবে মাছের পোনা এবং প্রনোদনা দেয়া হবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধির কারণে গবাদি পশু হারিয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরও সরকারিভাবে নানা সহায়তা দেয়ার উদ্যোগ নেয়ার কথা বলেন তিনি। গতকাল রবিবার দুপুর ২টায় নগরীর কাশীপুর মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (দ্বিতীয় পর্যায়) এবং ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুফলভোগীদের সাথে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় সচিব আরও বলেন, ক্ষতিগ্রস্ত মাছ চাষীদের মাছের পোনা ও মাছের খাবার দেয়ার ব্যবস্থা নেয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত গবাদী পশুর মালিকদেরও প্রতিও সুদৃষ্টি রয়েছে সরকারের। আলোচনা সভা শেষে বরিশাল সদর উপজেলার ১০জন জেলেকে ১০টি বাছুর এবং ১৫ জন মৎস্য চাষীকে ২ হাজার কেজি মাছের খাবার বিতরণ করেন। এর আগে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে মৎস্য অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি মৎস্য ও প্রাণী সম্পদ সচিব ছাড়াও বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ, বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আব্দুর রাজ্জাক এবং বরিশাল মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক আনিসুর রহমান তালুকদার।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, রাজনীতি, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে