; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

চিকিৎসার সামর্থ নেই পরিবারের, গৌরনদীতে জোড়া লাগানো জমজ কন্যা সন্তানের জন্ম

Shongrami Bangla
8:04 pm, June 3, 2021

বরিশালের গৌরনদী উপজেলা সদরে একটি বেসরকারি ক্লিনিকে পেটে জোড়া লাগানো জমজ মেয়ে শিশুর জন্ম হয়েছে। নবজাতকের হাত, পা মুখ মাথা আলাদা ও স্বাভাবিক এবং জন্মের পর থেকেই এখন পর্যন্ত নবজাতক দুজন সুস্থ রয়েছে। গৌরনদী উপজেলা সদরের মৌরী ক্লিনিকের চিকিৎসক তানজিদ রহমানের সফল অস্ত্রপচারে জোড়া লাগানো জমজ শিশুর দেন প্রসূতি হালিমা বেগম। গৌরনদী উপজেলা সদরের মৌরী ক্লিনিকের চিকিৎসক তানজিদ রহমান জানান, বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের সেলিমপুর গ্রামের মোঃ আবু জাফর বুধবার তার প্রসূতি স্ত্রী হালিমা বেগমকে হাসপাতালে ভর্তি করেন। বিকেলে প্রসূতির অস্ত্রপাচারের মাধ্যমে জোড়া দুটি কন্যা শিশু জন্ম দেন হালিমা বেগম। জোড়া সন্তান জন্ম দেওয়ার পর শিশু ও শিশুর মা উভয়ে সুস্থ্য রয়েছে। গৌরনদীতে জোড়া লাগানো জমজ শিশুর সঠিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা নেই বলে তাদের ওই দিন সন্ধ্যায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সৌরভ জানান, জোড়া লাগানো জমজ শিশু দুটি সুস্থ্য থাকলেও তাদের এখানে চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ নেই। অস্ত্রপচারের মাধ্যমে জোড়া লাগানো শিশু আলাদা করতে হবে। দেশে এ চিকিৎসা থাকলেও বরিশালে নেই। দেশে এর আগেও অস্ত্রপচারের মাধ্যমে জোড়া লাগানো মাথা আলাদা করা হয়েছে। আশা করি এই শিশু দুটিকেও আলাদা করা সম্ভব। তাই বৃহস্পতিবার জমজ শিশু দুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। তিনি (ডাঃ সৌরভ) আরো বলেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এমন জোড়া লাগানো জমজ নবজাতক এই প্রথম ভর্তি হলো। সন্তানের বাবা মোঃ আবু জাফর বলেন, পুরানো ঢাকায় তার ছোট খাট ব্যবসা ছিল কিন্তু করোনার কারনে এক বছর হয় তা গুটিয়ে এলাকায় চলে আসতে হয়েছে। এখন রিক্সা ভ্যান চালিয়ে কোন রকম সংসার চালাই। জোড়া লাগানো জমজ শিশুর চিকিৎসা করার মত সামর্থ নাই। চিকিৎসক কইছে সন্তান দুইডা বাঁচাতে অইলে জরুরীভাবে অপারেশন করাইতে অইবে, হেইয়া নাকি( অপারেশন নাকি) অনেক খরচ। মোর পক্ষে ব্যায়ভার বহন করা সম্ভব নয়। মোর সন্তান দুইডা বাঁচাতে সরকার ও সমাজের বৃত্তবানসহ দেশবাসির কাছে মুই সাহায্য চাই।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে