; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

বহাল তবিয়তে দখলকারীরা

Shongrami Bangla
5:38 am, April 23, 2025

নগরীর সাগরদী এলাকায় পিকনিক করে ঘর ও জমি দখলের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের ১০ দিন পার হলেও কোন ব্যবস্থা নেয়নি আইনশৃঙ্খলা বাহিনী বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার। ফলে প্রতিনিয়তো হুমকি-ধামকিতে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগছে তারা।

তবে অভিযোগের তদন্তের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশকে নির্দেশ দেয়া হবে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ঘটনার সতত্যা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এর আগে গত ১০ এপ্রিল ঘরসহ জমি দখলের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিমুন নিয়ন, তার ভাই নিলয়, মা ইসরাত জাহান হাসি, খালা নুসরাত জাহান নাদিয়াসহ ৩০/৪০ জনের বিরুদ্ধে মেট্রোপলিটন পুলিশের কমিশনার, ববি প্রক্টর এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সচিব বরাবরে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী মাইদুল ইসলাম হাসান।  তিনি নগরীর সাগরদী দরগাহ বাড়ি এলাকার বাসিন্দা মৃত্যু ইউনুচ আলাী তালুকদারের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, নগরের সাগরদী দরগাহ বাড়ি এলাকার হাসান ম্যানশনে সৃজিত নতুন খতিয়ানে ২৫১৩০৫৫, দাগ নম্বর ২৬১৪ গত বছরের ১৮ ডিসেম্বর রেজিষ্টকৃত আপোষ বন্টনে ১৩ পয়েন্ট ৫১ শতক জমি ভোগ দখলে আছেন মাইদুল ইসলাম হাসান।

গত ৬ এপ্রিল বিকেল ৪ টার দিকে ববি শিক্ষার্থী তানজিমুন নিয়ন তার পরিবারের সদস্যদসহ ছাত্র পরিচয়দানকারী ৩০/৪০ বহিরাগতদের নিয়ে মাইদুল ইসলাম হাসানের বাসার ভাড়াটিয়াদের নামি দিয়ে তালাবদ্ধ করে রাখে। ওই দিন রাতেই নিলয়, নিয়ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে টিনসেট ঘরে প্রবেশ করে মাদকদ্রব্য সেবন করার পাশাপাশি পিকনিক পার্টি করে।

কোন উপায় না পেয়ে প্রশাসনের সাহায্যর জন্য ৯৯৯ নম্বরে ফোন দিলে কোতয়ালি মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে থানায় নিয়ে যায়। পরের দিন উভয় পক্ষর মুচলেকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ।

ভুক্তভোগী মাইদুল ইসলাম হাসান বলেন, ঘটনার পর থেকেই তারা আমাকে নজরদারিতে রেখেছে। এছাড়া নুসরাত জাহান নাদিয়া আমাদের ভবনে থাকায় সেখানে বহিরাগতরা আসা যাওয়া করছে।

তিনি বলেন, অভিযোগ দায়েরের ১০ দিন অতিবাহিত হলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোন পদক্ষেপ নেয়া হয়নি। এ কারণে অনবরত আমাকেসহ পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে প্রতিপক্ষরা।  এতে আমি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে সঠিক তদন্তের দাবী জানান তিনি।

অভিযোগ অস্বীকার করে তানজিমুন নিয়ন মুঠোফোনে বলেন, তিনি কোনদিন ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন না। কেউ তার প্রমান দিতে পারবে না। পারিবারিক বিষয় নিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

তবে তানজিমুন নিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ কর্মী ছিলেন বলে জানিয়েছেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ও ববি’র আইন বিভাগের শিক্ষার্থী ও এসএম ওয়াহিদুর রহমান।

তিনি বলেন, যারা জমি দখল করতে গেছে তারা কেউ সমন্বয়ক না। তাদের ভিতরে তানজিমুন নিয়ন ববি শাখার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী  ছিলেন। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের বিরুদ্ধে কাজ করেছেন। তাকেসহ তার গ্যাংয়ের সদস্যদের অপতপরতাকারী হিসেবে সনাক্ত করেছি।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি বলেন, অভিযোগ না দেখে কিছু বলতে পারবোনা।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল নগরীর সাগরদী দরগাহ বাড়ি এলাকার হাসান ম্যানশনে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও সমন্বয়ক পরিচয়ে রাতভর গান বাজিয়ে পিকনিক করে ঘরসহ জমি দখল করা হয়।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে