; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

এখনকার জেনারেশন বলপয়েন্ট পেন, কালি শেষ হলেই অকেজো হয়ে যাবে

Shongrami Bangla
5:01 am, June 11, 2021

অভিনয়ের টানে কৈশোরেই পরিবার ছাড়েন। সিরাজগঞ্জ থেকে একাই চলে আসেন ঢাকায়। অনেক বাধার মুখেও চালিয়ে গেছেন অভিনয়। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র, তিন মাধ্যমেই নিজেকে প্রমাণ করেছেন। কিন্তু যে প্রত্যাশা নিয়ে অভিনয় শুরু করেছিলেন, সেটা কি পূর্ণ হয়েছে? দীর্ঘশ্বাস ছাড়েন জাহিদ হাসান। জানান, এখনো সেই দিনের অপেক্ষায় আছি।

জাহিদ হাসান বলেন, ‘ইচ্ছা ছিল অভিনয়শিল্পী হব। সে চেষ্টাই করে গেছি সব সময়। কাজকে ভালোবেসেছি। প্রতিনিয়তই শিখছি। তিন দশকের বেশি কাজ করছি আর শিখছি। কতটা পেরেছি, জানি না। তবে এ কথা বহুবার শুনেছি, “জাহিদ ভাই, আমরা আপনাকে ব্যবহার করতে পারলাম না।” হয়তো তাঁরা আমার মধ্যে কোনো অভিনয়দক্ষতা খুঁজে পেয়েছিলেন।’

কিছু সময় চুপ থাকেন জাহিদ হাসান। চলে যান অতীতে, মঞ্চের দিনগুলোয়। ঢাকার নাট্যকেন্দ্র দলে তিনি অভিনয় শেখেন। প্রথমে সেখানে সুযোগই পাননি। মঞ্চে যাঁরা অভিনয় শেখাতেন, তাঁরা অনেকেই তাঁকে গুরুত্ব দিতে চাইতেন না। তারপরও হাল ছাড়েননি। অনেক চেষ্টার পর অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। ‘আজ রবিবার’, ‘আরমান ভাই’ সিরিজ ও ‘মেড ইন বাংলাদেশ’, ‘হালদা’, ‘সাপলুডু’খ্যাত এই অভিনেতার কথা শুনে বোঝা যায়, ক্যারিয়ার নিয়ে এখনো আফসোস রয়েছে তাঁর। তিনি একনিশ্বাসে বলে চলেন, ‘হুমায়ূন আহমেদ, মোস্তফা সরয়ার ফারুকী, অমিতাভ রেজাসহ অনেকের সঙ্গেই কাজ করেছি। অনেকের সঙ্গে কাজ না করলেও সুসম্পর্ক রয়েছে। তাঁরাই যখন বলেন, আমার অভিনয়ের এখনো অনেক কিছু দেওয়ার বাকি আছে, তখন দীর্ঘশ্বাস ত্যাগ করা ছাড়া আমার কিছু করার থাকে না। ভাবি, এত দিনেও যেহেতু হয়নি, আর কি হবে? সবার আশা তো পূর্ণ হয় না। তারপরও এখনো অপেক্ষায়ই আমি আশা দেখি।’বর্তমান কাজ তাঁকে খুশি করতে পারছে না। দিন শেষে আফসোস নিয়েই ঘরে ফিরতে হয়। তাঁকে প্রশ্ন করি, ‘কাজে আনন্দ না পেলে কেন অভিনয় করেন?’ তিনি বলেন, ‘এটা আমাদের যুদ্ধের মতো। কিছুই নেই, এরপরও যা আছে, তাই নিয়েই ঝাঁপিয়ে পড়তে হবে। আমি সেটাই মনোযোগ দিয়ে করছি। আমাদের অভিনয়শিল্পী, চিত্রনাট্যকার সবাই ব্যস্ত। কিন্তু ভালো কাজটাই হচ্ছে না। পূর্ণ শান্তি নিয়ে কাজ করতে পারলে হয়তো আরও ভালো থাকতে পারতাম। আর ওই যে বললাম, অপেক্ষা করছি। রাস্তা থেকে তো দূরে সরা যাবে না।’বর্তমান কাজের ধারা নিয়ে জাহিদ হাসান বলেন, টেলিভিশনের নাটক এখন মার্কেটিংয়ের হাতে। তারা শুধু ফুটেজ চায়। গল্প ও নির্মাণ কেমন—এগুলো দেখে না। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে লাইক, কমেন্ট দেখে অভিনয়ে নিচ্ছেন। তাই জাহিদ হাসান বলেন, ‘এভাবে অভিনেতা তৈরি হয় না। এটা খুবই দুঃখজনক। আমরা সাংস্কৃতিক এই অঙ্গনকে গুরুত্ব দিচ্ছি না। আবদুল্লাহ আল–মামুন, হুমায়ুন ফরীদি, আসাদুজ্জামান নূর ভাইদের অভিনয়ের জন্য দর্শক নাটক দেখেছেন। আমরা হচ্ছি ফাউন্টেন পেন, এটার কালি ফুরিয়ে যাবে। কিন্তু আবার ভরাট করা যাবে। কলম ফেলে দিতে হয় না। এখনকার জেনারেশন বলপয়েন্ট পেন। দ্রুত চলে। কালি শেষ হলেই অকেজো হয়ে যাবে। এভাবে চললে আমরা শিল্পীসংকটে ভুগব।’

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে