রাত ১:০৬ ; রবিবার ; ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

বীর মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ নির্বাচনি সহিংসতা

Shongrami Bangla
৪:২৪ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২১

ঝালকাঠির নলছিটিতে মোল্লারহাট ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এক মেম্বার প্রার্থীর বাড়িতে চেয়ারম্যান প্রার্থীর লোকজনের হামলা চালিয়েছে। এ সময় স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক মোল্লাকে পিটিয়ে আহত করে। মেম্বার প্রার্থী মিজানুর রহমান মোল্লা এমনটাই অভিযোগ করেছেন।

এর আগে ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কাটাখালী গ্রামে।

মিজানুর রহমান জানান, এবারের নির্বাচনে সদস্যপদে প্রার্থী হয়েছেন তিনি এবং ২১ জুন নির্বাচন সামনে রেখে তিনি প্রচার চালিয়ে যাচ্ছেন। এতে নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাহাবুবুর রহমান সেন্টুর ভাই মিজানুর রহমান ব্যাপারী তার ওপর ক্ষিপ্ত হন। তার নেতৃত্বে ১৫/২০ জন শনিবার বিকেলে তার বাড়িতে হামলা চালায়। এ সময় বাধা দিতে গেলে মিজানুরের বাবা বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক মোল্লাকে পিটিয়ে আহত করা হয়। হামলাকারীরা তখন বসতঘর ভাঙচুর করে বলেও অভিযোগ করেন মিজানুর মোল্লা।

হামলার অভিযোগ অস্বীকার করে মিজানুর ব্যাপারী বরিশালটাইমসকে বলেন, ‘মেম্বার মিজানের বাড়িতে হামলার কোনো ঘটনা ঘটেনি বরং মিজানের নেতৃত্বে আমার ছেলে আহমেদ আল রাজির ওপর হামলা হয়েছে।’

নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মাহসুদ প্রিন্স জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে