; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

পাঁচ দিনে ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় বরিশালে লকডাউনে

Shongrami Bangla
5:14 pm, July 7, 2021

কঠোর লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করায় গত পাঁচ দিনে বরিশাল জেলায় ৫৮৮ জন জরিমানা গুনেছেন। তাঁদের কাছ থেকে আদায় করা হয়েছে ৭ লাখ ৮০ হাজার ৪৫০ টাকা। বরিশাল মহানগর এবং জেলার ১০টি উপজেলায় এই অভিযান পরিচালনা করেন জেলা ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লকডাউনের পঞ্চম দিনে আজ সোমবার জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের নেতৃত্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৮৯টি অভিযান পরিচালনা হয়। এ সময় ৮৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দণ্ডবিধির ২৬৯ ধারার পৃথক মামলায় ৭৫ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে বরিশাল মহানগরে ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ৪৬ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ৩০ হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করেন। পাশাপাশি জেলার ১০টি উপজেলায় অভিযান পরিচালনা করেন ৯ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)। তাঁরা ৪৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে পৃথক মামলায় ৪৪ হাজার ৯৫০ টাকার জরিমানা আদায় করেন।

এর আগে গতকাল রোববার জেলায় ২১টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫০টি মামলায় ১৫০ জনকে ২ লাখ ২৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। এর আগে ৩ জুলাই লকডাউনের তৃতীয় দিনে বরিশালে ২১টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৮০টি মামলায় ১৮০ জনকে ৩ লাখ ২২ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়। ২ জুলাই লকডাউনের দ্বিতীয় দিনে বরিশালে ২০টি অভিযানে ১১১ মামলায় ১১৩ জনকে ১ লাখ ১৯ হাজার ৫৫০ টাকা জরিমানা করা হয়। ১ জুলাই লকডাউনের প্রথম দিনে ২০টি অভিযানে ৫৬টি মামলায় ৫৬ জনকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিকল্প নেই। বরিশাল নগর এবং জেলার সব কটি উপজেলায় লকডাউন কার্যকর করতে জেলা ও উপজেলা প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, সাব-লিড, স্বাস্থ্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে