; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  সাতলায় কাওসারকে কুপিয়ে হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল   গণপিটুনিতে নিহত ২ রংপুরে চুরির অভিযোগে   হামলার হুমকি ইরানের ট্রাম্পের পিক্যাক্স মাউন্টেনে   আবারও বন্ধের ঘোষণা ইরানের হরমুজ প্রণালি   আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।   প্রশাসনের মামলার আশ্বাসে ফিরলেন সাংবাদিকরা,সাংবাদিকদের ওপর হামলা   পরিদর্শনে বিমানমন্ত্রী ট্রলি বাড়ানোর নির্দেশ শাহজালাল বিমানবন্দর   কেউ কেউ গুজব রটাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে:প্রধানমন্ত্রী   দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেফতার   সেন্ট মার্টিনে উঠছে একের পর এক রিসোর্ট কেয়াবন ও নারকেলগাছ কেটে   ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার

বরিশালে আরও একটি করোনা ইউনিট চালু বাড়ছে করোনা সংক্রমণ।

Shongrami Bangla
5:57 am, July 13, 2021

সংক্রমণ বেড়ে যাওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে। এতে শয্যা সঙ্কট দেখা দেয়। বেড খালি না থাকায় রোগীকে মেঝেতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। অন্যদিকে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।

এ অবস্থায় বরিশাল জেলা সদর হাসপাতালে ২২ শয্যার আরও একটি করোনা ইউনিট চালু করেছে স্বাস্থ্য বিভাগ। রোগীদের চিকিৎসা সেবা দিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঁচজন চিকিৎসককে নিয়োজিত করা হয়েছে। সোমবার (১২ জুলাই) বেলা ১১টা থেকে সেখানে রোগী ভর্তি শুরু হয়েছে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, ১০ থেকে ১২ দিন ধরে হাসপাতালের করোনা ইউনিটে রোগীর চাপ বাড়ছে। চাপ সামলাতে করোনা ইউনিটে শয্যার সংখ্যা বাড়ানো হয়। গত ১০ দিনে ইউনিটে ১০০ শয্যা বাড়ানো হয়েছে। করোনা ইউনিটে ৩০০ শয্যার বিপরীতে সোমবার (১২ জুলাই) সকাল ১০টার দিকে রোগী ভর্তি ছিলেন ৩০৭ জন। ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগীকে সেবা দেয়াটা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে করোনা ইউনিটে কমবেশি সবাইকে ২৪ ঘণ্টা অক্সিজেন সরবরাহ করতে হচ্ছে।

বর্তমানে অক্সিজেনের উৎপাদন ও সরবরাহে কোনো সঙ্কট নেই। তবে রোগীর সংখ্যা আরও বেড়ে গেলে সেটা চ্যালেঞ্জ হতে পারে। বিষয়টি আগেই বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরকে জানানো হয়েছিল।

স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, ‘বরিশাল বিভাগে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। চলতি (জুলাই) মাসে করোনা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। বর্তমানে অতিরিক্ত রোগী সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে। রোগীর চাপ সামলাতে বরিশাল জেলা সদর হাসপাতালের ৫ নম্বর ভবনে থাকা দুটি ওয়ার্ড নিয়ে ২২ শয্যার আরও একটি করোনা ইউনিট চালু করা হয়েছে। রোগীর চাপ আরও বাড়তে থাকলে সেখানে ১০০ শয্যার ব্যবস্থা করা হবে।’

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মলয় কৃষ্ণ বড়াল বলেন, ‘করোনা রোগীদের চিকিৎসা সেবা দেয়ার জন্য বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে কয়েকদিন আগে সদর হাসপাতালের একটি ভবনকে প্রস্তুত করতে নির্দেশনা দেয়া হয়েছিল। নির্দেশনা মত গত দুই দিনে হাসপাতালের ৫ নম্বর ভবনে থাকা পুরুষ ডায়রিয়া ওয়ার্ড ও নারী মেডিসিন ওয়ার্ড অন্য ভবনে স্থানান্তর করা হয়। এরপর সেখানে করোনা রোগীদের জন্য ২২টি শয্যার ব্যবস্থা করা হয়েছে।’

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে