; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

শীঘ্রই সমাধান হবে স্থানীয় সরকার মন্ত্রী বরিশালে ভুল বোঝাবুঝি

Shongrami Bangla
6:51 pm, August 22, 2021

বরিশালে ইউএনওর বাসভবনে আওয়ামী লীগের হামলা ও দুই পক্ষের মামলা প্রসঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমাবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বরিশালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিটি কর্পোরেশন এবং প্রশাসনের মধ্যে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে তা খুব শীঘ্রই সমাধান হবে।

তিনি বলেন, তিনি আরও বলেন, সেখানে অবশ্যই কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, যে কারণে ইউএনও হয়তো অসন্তুষ্ট হয়েছেন। আবার রাজনৈতিক নেতারা বলছেন তারা মীমাংসা করার জন্য সেখানে গেছেন। সেখানে আসলে কি হয়েছিল সেটি এখন সময়ের ব্যবধানে জানা যাবে। আমরা সবাই স্ব-স্ব পদে দায়িত্বশীল, সবাই প্রধানমন্ত্রীর প্রতি আস্থাশীল, সে কারণে আশা করি সমস্যা সমাধান হয়ে যাবে।

আজ রোববার (২২ আগস্ট) মন্ত্রণালয়ে সাংবাদিকের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাসহ সকল শ্রেনি পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করছে। একসঙ্গে কাজ করতে গিয়ে কখনো কখনো ভুল বোঝাবুঝি হয়, আবার সময়ের সঙ্গে সঙ্গে তা নিরসনও হয়। বরিশালে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে তা সমাধানের দিকে যাচ্ছে। সংশ্লিষ্ট সবাই নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতার সাথে কাজ করছে। আমি আশা করি এটি খুব দ্রুত সমাধান হয়ে যাবে।

ওই ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রাপ্ত তথ্যমতে সিটি কর্পোরেশনের লোকজন সেখানে কিছু অপ্রয়োজনীয় পোস্টার, বর্জ্য অপসারন করার জন্য গেলে প্রশাসনের কর্মচারীর সঙ্গে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয় নেতৃবৃন্দ ও সিটি কর্পোরেশনের মেয়র সেখানে সমস্যা মিমাংসা করতে যান।

সিটি কর্পোরেশন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন হওয়ায় এ বিষয়ে কোনো তদন্ত করা হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রাথমিকভাবে যেহেতু মামলা হয়েছে, পুলিশ তদন্ত করবে। আমাদের পক্ষ থেকে যদি তদন্ত করার দরকার হয়, প্রয়োজনে ঘটনার তদন্ত অবশ্যই করা হবে।

মামলা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি মনে করি সংক্ষুব্ধ কোনো ব্যক্তি প্রতিকার পাওয়ার জন্য মামলা করে থাকেন। মামলা করা হয় সমস্যা সমাধানের জন্য। তদন্ত সাপেক্ষে কেউ যদি দোষী প্রমাণিত হয় তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রণালয় থেকে সিটি করপোরেশনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, তারা তাদের স্বাভাবিক কার্যক্রম চলমান রেখেছে। সেখানে যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয় সে বিষয়ে সিটি কর্পোরেশনকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং তারা তা পালন করছে। অন্যদিকে প্রশাসনের কর্মকর্তারাও শান্তিপূর্ণভাবে তাদের দায়িত্ব পালন করছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে