সকাল ১১:২৭ ; সোমবার ; ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪

পরিচ্ছন্নতা অভিযান শুরু বরিশালে সমন্বিত

Shongrami Bangla
৫:২৮ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২৬

পরিচ্ছন্ন মোদের বরিশাল, সুস্থ থাকবে চিরকাল’ প্রতিপাদ্যে বরিশালে পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ উদ্বোধন করা হয়েছে। 

শনিবার  বেলা ১১ টায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এ অভিযানের উদ্বোধন করেন।

জেলা যুব উদ্যোক্তা ফোরামের আয়োজনে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়।

এসময় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলেন, অস্বাস্থ্যকর পরিবেশ দূর করে জনস্বাস্থ্য ঝুঁকি কমানো এবং একটি টেকসই পরিচ্ছন্ন নগর গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তোলা সম্ভব। বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় মনোযোগ দিতে হবে। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে না পারলে সুরক্ষিত জনস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনসহ যুব উদ্যোক্তা ফোরামের প্রতিনিধি ও কর্মী এবং সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযান শেষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শহীদ মিনার প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে