; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

মারধরে একজনের মৃত্যু বরিশাল/ চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুট

Shongrami Bangla
6:04 am, February 1, 2022

বরিশালের বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে খ্রীস্টান সম্প্রদায়ের এক পরিবারের সকল সদস্যকে রাতের আঁধারে চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুট করে নেওয়া হয়েছে। এবং ওই সময় বাসার সবচে সিনিয়র নাগরিক মেলকাম ডি কস্তাকে (৯৪) মারধর করা হয়। শনিবার রাতের এই ঘটনায় ডি কস্তার মৃত্যু হয়েছে। সোমবার সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন এই তথ্য  নিশ্চিত করেন।

এর আগে গত বছর একই এলাকায় শান্তি গোমেজ নামের এক ব্যক্তির বাসায় অনুরুপ ঘটনা ঘটে এবং তার মেয়েকে ধর্ষণ করে। সেই ঘটনায় মামলা বিচারাধীন আছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা রাতে এক যুবক পানি খেতে এসে ডি কস্তার বাসার খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে দেয়। ওই খাবার খেয়ে রাতে একে একে সকলে অসুস্থ হয়ে পড়লেও ডি কস্তার কিছুটা চেতনাবোধ ছিল। এসময় খোলা জানালা দিয়ে অন্তত ৩ যুবক বাসায় প্রবেশ করলে ডি কস্তা তাদের বাঁধা দেওয়ার চেষ্টা করলে তাকে মারধর করা হয়। পরে তিনিও অচেতন হয়ে পড়লে যুবকেরা ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট করে পালিয়ে যায়।

ডি কস্তার স্বজন হ্যাভেন গোমেজ  জানান, মেলকাম ডি কস্তা, তার ছেলে ডিউক, নাতি এবং পুত্রবধূসহ ৫ জনকে রোববার সকালে প্রতিবেশিরা অচেতন অবস্থায় উদ্ধার করে এবং স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে মেলকাম ডি কস্তা, নাতি এবং পুত্রবধূকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়।

বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন জানান, শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা ১১টার দিকে মেলকাম ডি কস্তার মৃত্যু হয়। তার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এবং এই ঘটনায় কারা জড়িত তা জানতে স্বজনদের সাথে যোগাযোগ করাসহ তাদের ধরতে পুলিশ মাঠে কাজ শুরু করেছে, জানান ওসি।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে