; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

জাতীয় জীবনে একেকজন ইমাম আমাদের পথ দেখানো শিক্ষাগুরু।বিএমপি কমিশনার।

Shongrami Bangla
8:00 pm, May 10, 2021

১০ মে ২০২১ খ্রিঃ দুপুর ১৫ঃ৩০ (সাড়ে তিন ঘটিকায়) বরিশাল ক্লাবে, জাতীয় ইমাম সমিতির সম্মানিত নেতৃবৃন্দ সহ বরিশাল নগরীর ইমামবৃন্দের সাথে মাননীয় বিসিসি মেয়র কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার মহোদয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী এযাবৎকালের ধর্মপ্রাণ মানুষের কল্যাণে আশীর্বাদস্বরুপ কাজ করেছেন। তিনি বলেন, এ নগরীর জনপদের মানোন্নয়নে নিয়োজিত সম্মানীত মেয়র মহোদয় আপনাদের প্রত্যাশাপূরণে যে ভবন নির্মাণ করেছেন, এতে রাষ্ট্রের একজন কর্মচারী হিসেবে আমি সত্যি আনন্দিত। আমি মনে করি আমার জন্য আজকের এই দিনটি অানন্দের, কারণ আমরা কর্মের দিক থেকে একটু পিছিয়ে থাকায় ইমামসাহেবদের মধ্যে আসলেই আমাদের মন ভালো হয়ে যায় ।একেকজন ইমাম আমাদের পথ দেখানো শিক্ষাগুরু,আমাদের সমাজে সবার কাছে সবচেয়ে শ্রদ্ধেয়, সম্মানিত ও আস্থাভাজন ব্যক্তি, যাঁরা ইসলামের আলোকে পথপ্রদর্শক হয়ে উজ্জীবিত করেন। আপনারা সবসময় দেখেন জাতীয় জীবনে কতগুলো বিষয় আমাদের সামনে চলে আসছে, যেগুলোতে আপনারা মূখ্য ভূমিকা পালন করে আসছেন। জঙ্গীবাদ বিরোধী শান্তি এবং ভ্রাতৃত্ব রক্ষায় একজন একজন ধর্মপ্রাণ মুসলিম হিসেবে আমাদের জাতীয় যে প্রধান চরিত্র তা তুলে আনার যে প্রাণান্তকর প্রচেষ্টা আপনাদের মধ্যে মসজিদের মাধ্যমে যে চলমান, তা আমরা নানাভাবে জানতে পারি, সেজন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি আরও বলেন ;এই শহরের পাঁচশত ইমাম প্রতি জুমআ’র নামাজে প্রায় ৫০,০০০ বা তার অধিক মুসল্লিদের মাঝে বয়ান রাখতে পারেন ।

 

উক্ত বয়ানে জঙ্গি তৎপরতা,সোশ্যাল মিডিয়ায় গুজবের মাধ্যমে ফেৎনা সৃষ্টিকারী, মাদকের বিরুদ্ধে মানুষকে সচেতনতার পাশাপাশি করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার সরকারি আদেশ নিষেধ প্রচারের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে বৃহৎ ভূমিকা রাখতে পারেন । মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সর্বপ্রকার ফেৎনা ফ্যসাদ বাদ দিয়ে খুৎবা বয়ান সহ বিভিন্ন মাধ্যমে ধর্মপ্রাণ জাতি হিসেবে মুসল্লিদের যে ঐক্যের দিকে আহ্বান করে মাদক বিরোধী, সন্ত্রাস বিরোধী জঙ্গীবাদ বিরোধী কাজের বিরুদ্ধে সচেতনতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে আমাদের যে সর্বোত্তম সহযোগিতা করে যাচ্ছেন, আশাবাদী ভবিষ্যতেও আপনারা কাজ করে যাবেন। স্বাস্থ্য সুরক্ষা বিধি ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি বৃহৎ অংশ এবং ইসলামে মহামারীর আক্রমণ থেকে রেহাই পেতে করণীয় ও বর্জনীয় শীর্ষক বহুল আলোচনা বিভিন্ন হাদিসে উল্লেখ রয়েছে।আপনাদের থেকেই জেনেছি, ” এই মহামারীর জন্য মসজিদে গিয়ে শারীরিক দূরত্বে ব্যাঘাত না ঘটিয়ে ঘরে বসে নামাজ আদায় করলে মসজিদে গিয়ে নামাজ পড়ার সওয়াবে তুলনায় কমতি হবে না”। সারাবিশ্বে চলমান মহামারি ব্যাধি করোনা আমাদের নানাভাবে উৎকন্ঠার মধ্যে রেখেছে। আমাদের দেশেও এর প্রভাব রয়েছে। প্রতিবেশী দেশে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে দোয়ার পাশাপাশি সরকারি বিধি পালন করে প্রতিরোধ না করতে পারলে এই ভয়াবহতা থেকে আমরা কেউ রেহাই পাবো না। এজন্য মসজিদগুলোতে স্বাস্থ্য বিধি মেনে আমল করার পাশাপাশি সচেতনতামূলক বয়ানের জন্য বিনীত অনুরোধ রইল। আলোচনা শেষে মাননীয় বিসিসি মেয়র জনাব সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ কর্তৃক বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন “মরহুম বীর মুক্তিযোদ্ধা শাহান আরা বেগম ইমাম ভবন ” নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
দেশজুড়ে, বরিশাল, মেইন লিড, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে