; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

শুভসূচনা তামিমের বরিশালের সাকিবের রংপুরকে হারিয়ে

Shongrami Bangla
9:07 am, January 21, 2024

সাকিব আল হাসানের রংপুর রাইডার্সের মুখোমুখি তামিম ইকবালের ফরচুন বরিশাল। সমর্থকদের তাই আলাদা একটা আগ্রহ ছিল এই ম্যাচ ঘিরে। লড়াইটা যেন পরিণত হয়েছিল সাকিব বনাম তামিমের। সেই লড়াইয়ে জিতলেন তামিম। দুই দলেরই ছিল এবারের বিপিএলে প্রথম ম্যাচ। সে ম্যাচে সাকিবের রংপুর রাইডার্সকে ৫ উইকেট আর ৫ বল হাতে রেখে হারিয়ে শুভসূচনা করেছে তামিমের বরিশাল।

লক্ষ্য ছিল বেশ কম, ১৩৫ রানের। কিন্তু এই লক্ষ্য তাড়া করতেও শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে ফরচুন বরিশালকে। যদিও ম্যাচে কখনই এমন উত্তেজনা ছিল না যে, দুই দলই জিততে পারে। বরিশালই সহজ জয়ের পথে ছিল সবসময়। রান তাড়ায় নেমে সুবিধা করতে পারেননি ইব্রাহিম জাদরান (১৬ বলে ১২)। তবে তামিম ইকবাল রান পেয়েছেন। ২৪ বলে ৫ চার আর ১ ছক্কায় ৩৫ রানের ইনিংস খেলেন বরিশাল অধিনায়ক। সৌম্য সরকার ২ বলে ১ রানেই সাজঘরের পথ ধরেন। ওয়ান ডাউনে নেমে মেহেদি হাসান মিরাজ করেন ১৮ বলে ২০। ধীরগতিতে খেলে দলকে অনেকটা এগিয়ে দিয়ে যান মুশফিকুর রহিম। ২৭ বলে তার ব্যাট থেকে আসে ২৬ রান। এরপর মাহমুদউল্লাহ রিয়াদ আর শোয়েব মালিকের ১৫ বলে ২৫ রানের জুটিতে জয় তুলে নিয়েই মাঠ ছাড়ে বরিশাল। ছক্কা মেরে ম্যাচ শেষ করেন মাহমুদউল্লাহ। ১১ বলে অপরাজিত থাকেন ১৯ রানে। শোয়েব ১৮ বলে অপরাজিত থাকেন ১৭ রানে। রংপুরের সাকিব আল হাসান ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে নেন ২টি উইকেট। হাসান মুরাদও সমান ওভারে খরচ করেন মাত্র ১৭, নেন ২টি উইকেট।

এর আগে রংপুর রাইডার্সকে ১৩৪ রানেই আটকে দেয় ফরচুন বরিশাল। দুই দেশীয় বোলার খালেদ আহমেদ ও মেহেদি হাসান মিরাজের তোপে এই রান তুলতে ৯ উইকেট হারায় রংপুর। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে দলীয় রানের খাতা খোলার আগেই উইকেট হারায় রংপুর। পাকিস্তানি পেসার মোহাম্মদ ইমরানের বলে গোল্ডেন ডাক (১ বলে ০) মেরে সাজঘরে ফেরত যান রংপুর ওপেনার ব্রেন্ডন কিং। ১৫ রানের মাথায় ৩ উইকেট হারায় উত্তর অঞ্চলের ফ্র্যাঞ্চাইজিটি। সাকিবকে ২ আর রনি তালুকদারকে ৫ রানে ফেরান খালেদ। ৯ বলে ৬ রান করা আফগানি ব্যাটার আজমতউল্লাহ ওমরজাইকে ফেরান লঙ্কান বোলার দুনিথ ওয়াল্লালাগে। ৮৬ রানেই ৬ উইকেট হারায় রংপুর। শেষদিকে যদি শামীম হোসেন পাটোয়ারী ৩৩ বলে ৩৪ রান আর শেখ মেহেদী ১৯ বলে ২৯ রান না করতেন, তাহলে হয়তো ১১০ রানের আগেই রংপুরের ইনিংস শেষ হতো। বরিশালের হয়ে খালেদ আহমেদ ৩১ রান দিয়ে শিকার করেছেন ৪ উইকেট। ১৩ রান খরচায় ২ উইকেট নেন মেহেদি হাসান মিরাজ।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
খেলাধুলা, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে