; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

পর্যটকের ভিড় সমুদ্রসৈকত কুয়াকাটা

Shongrami Bangla
5:35 am, January 27, 2024

ভ্রমণপিপাসু হাজার হাজার পর্যটক সাপ্তাহিক ছুটিতে এসেছেন সমুদ্রসৈকত কুয়াকাটায়। রাজনৈতিক অস্থিরতার কারণে দীর্ঘদিন পর্যটকশূন্যতার পর হঠাৎ ভিড় বেড়েছে এই সৈকতে।

তীব্র শীত উপেক্ষা করে আসা এসব পর্যটক ১৮ কিলোমিটার সৈকত ও এখানকার দর্শনীয় স্থানে ঘুরছেন। সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে উল্লাসে মেতেছেন অনেকেই। অধিকাংশ হোটেল-মোটেলের কক্ষ ইতোমধ্যে বুকিং হয়ে গেছে। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে।

পর্যটকরা সমুদ্র সৈকতে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকন করছেন। ছুটে যাচ্ছেন রাখাইনদের আদি কুয়া অথবা রাখাইন পল্লিতে। কুয়াকাটার জিরো পয়েন্ট সংলগ্ন স্থানে রয়েছে নজরকাড়া প্যাগোডা। এই প্যাগোডা তথা শ্রীমঙ্গল বৌদ্ধবিহার সংলগ্ন বেড়িবাঁধের পাশে রয়েছে দুশো বছরের পুরনো নৌকা। রয়েছে রাখাইন নারী মার্কেট। মিশ্রিপাড়ার এশিয়ার সর্ববৃহৎ সীমা বৌদ্ধ বিহার, ইকোপার্ক, লেম্বুরচর, শুঁটকিপল্লি, সমুদ্রপথে চর বিজয়, ফকিরহাটসহ বিভিন্ন আকর্ষণীয় স্থানে ভিড় বাড়ছে।

ঢাকা থেকে আসা হাবিবুর রহমান রানা বলেন, একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় আর সূর্যাস্ত উপভোগ করা যায় একমাত্র কুয়াকাটায়, যা অনেক ভালো লাগে।

কুয়াকাটার আবাসিক হোটেল সী প্যালেসের ব্যবস্থাপক রুবেল বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে আমরা এ বছর তেমন পর্যটক আসেননি। সাপ্তাহিক ছুটি উপলক্ষে আমাদের হোটেলের সব রুম বুকিং হয়ে গেছে। অন্যান্য হোটেলেও বেশ পর্যটক রয়েছেন।

সৈকতে বেঞ্চ ব্যবসায়ী আবদুস সোবহান বলেন, এ বছরে আজই বেশি পর্যটকের আগমন ঘটেছে। এভাবে পর্যটক আসলে আমরা লোকসান কাটিয়ে উঠতে পারবো। ঢাকা থেকে আসা পর্যটক রিমন বলেন, রাজনৈতিক অস্থিরতা কমে যাওয়ায় পর্যটক বেড়েছে। তবে শীত কমলে আরও বাড়বে।

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, ‘এ বছরে আজ ভালো পর্যটকের আগমন ঘটেছে। অধিকাংশ হোটেলে রুম বুকিং রয়েছে।’

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, ‘আমরা সর্বদা নিরাপত্তায় নিয়োজিত আছি। এ ছাড়াও কুয়াকাটার বিভিন্ন স্পটে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, পটুয়াখালী, বরিশাল বিভাগ, বিনোদন, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে