; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

মাদক বিক্রি করতেন বাবা-ছেলে পাইকারি দরে,অবশেষে কারাগারে

Shongrami Bangla
4:41 am, January 31, 2024

নোয়াখালীর সদর উপজেলায় বাড়িতে পাইকারি দরে মাদক বিক্রির অপরাধে বাবা-ছেলেকে কারাগারে প্রেরণ করেছে আদালত। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় তাদের কারাগারে প্রেরণ করা হয়।

এর আগে সকাল ৮টায় সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে সাড়ে তিন হাজার ইয়াবা ও ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

আদালতে প্রেরণকৃতরা হলেন নোয়াখালী সদর উপজেলার ৫নং ওয়ার্ডের এওজবালিয়া গ্রামের শাহজাহান সর্দার বাড়ির মৃত খবির উদ্দিন খানের ছেলে মো. জাকির হোসেন খান (৫৫) ও তার ছেলে বাদশা খান (৩৪)।

নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ ঢাকা পোস্টকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর থেকে শাহজাহান সর্দারের বাড়ির অভিযান চালানো হয়। এ সময় পাইকারি বিক্রির জন্য রাখা ইয়াবা ও গাঁজাসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের বিরুদ্ধে সুধারাম থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়। তারা বসতঘরে মাদক রেখে পাইকারি দরে বিক্রি করতো।

সুধারাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঢাকা পোস্টকে কারাগারে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিদেরকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়। এরপর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের কারাগারে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন এবং সন্ধ্যায় তাদের কারাগারে প্রেরণ করা হয়।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে