; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

গভীর নিম্নচাপটি এখন ঘূর্ণিঝড় ‘ইয়াস’(যশ) ২ নম্বর হুঁশিয়ারি সংকেত, ঝালকাঠি বাসীকে নিরাপত আশ্রয়ে থাকার জন্য অনুরোধ করা হলোঃ খান আরিফুর রহমান

Shongrami Bangla
6:55 pm, May 24, 2021
গভীর নিম্নচাপটি এখন ঘূর্ণিঝড় ‘ইয়াস’(যশ) ২ নম্বর হুঁশিয়ারি সংকেত, ঝালকাঠি বাসীকে নিরাপত আশ্রয়ে থাকার জন্য অনুরোধ করা হলোঃ খান আরিফুর রহমান
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এ পরিণত হয়েছে। এ কারণে সমুদ্রবন্দর সমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।সোমবার (২৪ মে) সকালে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৬৭৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে; পায়রা সমুদ্রবন্দর থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিণে এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।এটি আরও ঘনীভূত হয়ে উত্তর ও উত্তর-পশ্চিমে অগ্রসর হতে পারে। ২৬ মে নাগাদ ওড়িষা-পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের খুলনা উপকূলে পৌঁছাতে পারে।
ঘূর্ণিঝড় ‘ইয়াস’(যশ)এর আঘাতের মুখে পড়তে পারে ঝালকাঠি জেলা। তাই ঘূর্ণিঝড় আসার পূর্বে অতিসত্ত্বর নিরাপদ আশ্রয়ে যেতে সবিনয় অনুরোধ করেছেন ঝালকাঠি জেলা আওয়ামীলীগ সহ সভাপতি এবং সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান।
বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন/ পরিষদ যে ব্যবস্থা নিবে সেই ভাবে আপনারা সাইক্লোন সেল্টার/স্কুল/কলেজে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়ে জানমাল রক্ষা করবেন।
ঘূর্ণিঝড় আসার পূর্বে কিছু প্রস্তুতিমূলক কাজ যেমন:
১। রোদের কাজগুলো সেরে নিন।
২। ঘর,বাড়ির পাশে যেসব গাছপালা ঘরের উপর পড়তে পারে সেসব গাছের ডালপালাগুলো কেটে দিন।
৩। চার্জ দেওয়া যায় এমন সব জিনিসগুলোতে পর্যাপ্ত চার্জ দিয়ে রাখুন। যেমন: মোবাইল,টর্চ লাইট,আইপিস,ইউপিএস,লাইট ইত্যাদি।
৪। বড় বড় নদী পাড় হওয়ার কাজগুলো সেরে নিন।
৫। নিরাপদ খাবার ও পানি পর্যাপ্ত তুলে রাখুন।
৬। বৈদ্যুতিক কাজ কর্মগুলো সেরে নিন।
৭। ফলফলালী পেঁকে গেলে সেগুলো পেরে ফেলুন।
৮। ঘরবাড়ি, গোয়ালঘর মেরামত করে ফেলুন।
৯। শুকনা খাবার মজুত করে রাখুন।
১০। সবাইকে সতর্ক করার চেষ্টা করুন। সবাইকে সাহস জোগান, গুজব এড়িয়ে চলুন।
১১। নিয়মতি আবহাওয়ার খবর জানতে থাকুন।
১২। পর্যাপ্ত ওষুধ,পানি এনে রাখুন।
১৩। গরু,ছাগলের খাবার জোগাড় করে রাখুন।
১৪। সব কিছুর মূলে “সৃষ্টিকর্তা” সর্বদা তাকে স্মরণ করুন।
সামাজিক যোগাযোগে শেয়ার করুন
ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে