; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে আমাদের শিশু-কিশোরদেরকে সোনার মানুষ হিসেবে গড়ে উঠতে হবে পুলিশ কমিশনার বিএমপি।

Shongrami Bangla
7:39 pm, June 3, 2021
আজ বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১ খ্রিষ্টাব্দ বেলা ১২:৩০ ঘটিকায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়াম বরিশালে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালক ও বালিকা (অনূর্ধ্ব-১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন, পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়।মাননীয় প্রধানমন্ত্রীর উৎসাহ-উদ্দীপনায় স্বাস্থ্যবিধি মেনে এ ধরনের একটি ক্রিয়া প্রতিযোগিতা আয়োজনের জন্য জেলা প্রশাসন, জেলা ক্রিয়া সংস্থা ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে তিনি শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চা গুরুত্ব তুলে ধরেন।এ-সময় তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তোমাদেরকে সোনার মানুষ হিসেবে গড়ে ওঠার কোনো বিকল্প নেই। তোমরা নিয়মিত লেখাপড়া, খেলাধুলা ও শরীরচর্চা মধ্য দিয়ে নীতি-নৈতিকতা সম্পন্ন, আইন মান্যকারী, সুনাগরিক হিসেবে গড়ে উঠে বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে পথ চলায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতির পিতা বঙ্গবন্ধু হয়ে ওঠার পেছনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অবদান তুলে ধরে তিনি প্রতিটি শিশু-কিশোরকে জাতির পিতা ও বঙ্গমাতার জীবন-আদর্শ মেনে চলার আহ্বান জানান।উল্লেখ্য যে, বরিশাল জেলার ১০টি উপজেলা ও ০১টি সিটি কর্পোরেশনের অনূর্ধ্ব-১৭ বয়সের বালক-বালিকাদের অংশগ্রহণে দুটো ক্যাটাগরিতে ১১টি বালক দল ও ১১টি বালিকা দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্নামেন্টের আমন্ত্রিত অতিথিগণ কর্তৃক বেলুন উড়ানো ও ফুটবল মেরে মাঠে গড়ানোর মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।এ-সময় আরো উপস্থিত ছিলেন, জনাব মোঃ সাইফুল হাসান বাদল, বিভাগীয় কমিশনার বরিশাল। জনাব মোঃ মারুফ হোসেন পিপিএম, পুলিশ সুপার বরিশাল। জনাব তালুকদার মোঃ ইউনুস, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, বরিশাল জেলা। জনাব জসিম উদ্দিন হায়দার, জেলা প্রশাসক বরিশাল। আরো উপস্থিত ছিলেন সুশীল সমাজের নেতৃবৃন্দ, খেলায় অংশগ্রহণকারী, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে