; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

বউয়ের কানের দুল বেইচ্ছা এতদিন চলছি লকডাউনে

Shongrami Bangla
5:27 pm, August 4, 2021

কি করমু ভাই লকডাউনে কি আর পেটের দায়ে ঘরে বইয়া থাহন যায়। আমাদের ও তো পেট আছে, স্ত্রী, পোলাপান আছে। বেঁচে থাহার জন্য একটা কিছু তো কইরা বাঁচতে অইবো। বউয়ের কানের আট আনা স্বর্ণের দুল ছিল, তা বেইছা গত কয়েক মাসে কোনো রহম চলছি। অনেকদিন ধইরা লকডাউন চলছে, তাই কারখানা বন্ধ থাকায় গত দুইদিন ধইরা নিজেই ফুটপাতে কাজে নামছি। এতে এক দেড়শ যা পাই তা দিয়া কোনোরহম দিন পার করছি’।

হরিকমল এতদিন চাঁদপুর শহরের নতুন বাজার নাইম সুজ নামের একটি জুতার কারখানায় কাজ করছিলেন। লকডাউনে কারখানা বন্ধ থাকায় জীবিকা নির্বাহ করতে সুই, সুতা, আর চামড়াসহ প্রয়োজনীয় হাতিয়ার নিয়ে নিজেই রাস্তায় নেমেছেন।

মঙ্গলবার বিকালে তাকে চাঁদপুর শহরের মিশন রোড রেলক্রসিংয়ে ছোট্ট চটি বিছিয়ে জুতা সেলাই করতে দেখা যায়।

হরিকমল বলেন, ‘কি করমু ভাই,  লকডাউনে, কোন কাজকর্ম না থাকায় অভাব-অনটনে বড় অসহায় অইয়া পড়ছি। অনেকে বিভিন্নভাবে সরকারি সাহায্য সহযোগিতা পায়।  কিন্তু আমি এত অসহায় থাইইক্কাও ব্যক্তিগতভাবে কোন সাহায্য সহযোগিতা পাই না। গত কয়েক মাস বউয়ের কানের ৮ আনা ওজনের দুল বন্ধক রাইখা চলছি। করোনার দ্বিতীয় ধাপে এসে, এই লকডাউনে ওই জিনিসগুলা ২৩ হাজার ২০০ টাকায় বেইচ্ছা দিছি। এরমধ্যে ঋণের ৩ হাজার টাকা সুদ পরিশোধ কইরা, বাকি টাকা দিয়ে এতদিন কোনোরহম চলছে। এহন দেয়ালে পিঠ ঠেইক্কা গেছে ভাই, আর পারছিনা। তাই কারখানার কাজের আশায় না থাইক্কা আজ দুই দিন ধইরা নিজেই ফুটপাতে কাজ করার জন্য নামছি। রাস্তাঘাটে তেমন মানুষজন নাই, তাই তেমন কোনো কাজকর্মও  হয়নি। হারাদিন কাজ করে এক দেড়শ টাকা যা পাই তা দিয়া কোনোরহম দিন পার করছি’।

হরিকমল চাঁদপুর শহরের পুরান বাজার হরিসভা এলাকার হরিদাসের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত ওই হরিসভা এলাকায় পরিবার পরিজন নিয়ে ভাড়া বাসায় থেকে বসবাস করে আসছেন। প্রতিমাসে তার ৩ হাজার টাকা ঘরভাড়া পরিশোধ করতে হয়।

করোনাকালীন এই লকডাউনে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এই জুতা মেরামতকারী হরিকমলের মতো আরও অনেক মুচি বড় অসহায় হয়ে পড়েছেন। এই কঠোর লকডাউনে বেঁচে থাকার জন্য তাদেরকে সাহায্য সহযোগিতা করতে চাঁদপুর জেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে